শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
অপি করিম-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’ আসছে ওটিটিতে

অপি করিম-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’ আসছে ওটিটিতে

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ ছয় বছর আগে নির্মিত হয়েছিল। কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী জসিম উদ্দিনের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেন। বাংলাদেশের অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রদর্শিত হওয়ার পর এবার ওটিটিতে আসছে সিনেমাটি।২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায় ‘মায়ার জঞ্জাল’। যদিও মুক্তির অনেক আগে থেকেই চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাগুলোর প্রদর্শন হয়। ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে এটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জুরি অ্যাওয়ার্ড পায়। এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনে ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এ ছবিটি সেরা চলচ্চিত্রের সম্মাননা জয় করে। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করে এটি সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।সোমবার রাতে চলচ্চিত্রটি ওটিটিতে আসার খবর দেয় চরকি। সিনেমাটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে, জানানো হয়।এছাড়াও, ওটিটিতে এই সিনেমা মুক্তির খবর জানিয়ে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে লেখেন, ছবিতে তার স্ত্রীর ভূমিকায় অপি করিম অত্যন্ত অসাধারণ অভিনয় করেছেন।  সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল (সোহেল রানা) ও অমিত সাহাসহ একঝাঁক গুণী শিল্পী। সোহেল মণ্ডলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে ঋত্বিক জানান, এই সিনেমার মাধ্যমেই তাদের প্রথম আলাপ ও একসঙ্গে কাজ করা।উল্লেখ্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প (বিষাক্ত প্রেম ও সুবালা) অবলম্বনে নির্মিত ‘মায়ার জঞ্জাল’। অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, ওপার বাংলার গুণী অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক যৌথভাবে প্রযোজনা করেছে।

ফেরদৌস-প্রিয়াঙ্কার সেই ‘হঠাৎ বৃষ্টি’ এবার নতুন রূপে

কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনা। নব্বই দশকে ফেরদৌস-প্রিয়াঙ্কা জুটির এ সিনেমা বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে নাড়া দিয়েছিল। দেখতে দেখতে দীর্ঘ ২৮টি বছর কেটে গেছে। এবার নতুন প্রজন্মের সামনে সেই মধুর স্মৃতিকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনতে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। মূল গল্পকে অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’র মূল আকর্ষণ ছিল নতুন দুই মুখ ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। তাদের রসায়ন ও অভিনয়ের মুগ্ধতা আজও সিনেপ্রেমীদের মনে গেঁথে আছে। ইতিহাস পুনরাবৃত্তির লক্ষ্যেই হয়তো এবারও কেন্দ্রীয় দুই মূল চরিত্রে বেছে নেওয়া হয়েছে দুই নবীন অভিনয়শিল্পীকে। সিনেমাটিতে ফেরদৌসের জায়গায় অভিনয় করেছেন আরিয়ান এবং প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফাকে। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় রূপালী পর্দায় আসছে এই নতুন জুটি। সিনেমাটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ একঝাঁক তারকা।‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির তুমুল জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিল নচিকেতা চক্রবর্তীর সুরে এর কালজয়ী গানগুলো। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ কিংবা ‘সোনালি প্রান্তরে’র মতো গানগুলো আজও শ্রোতাদের স্মৃতিতুর করে তোলে।সেই আবহ বজায় রাখতে পুরোনো ছয়টি কালজয়ী গানের মধ্য থেকে তিনটি গানের রিমেক করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে। এর পাশাপাশি বর্তমান প্রজন্মের রুজি-পছন্দ মিলিয়ে যুক্ত করা হয়েছে একদম নতুন দুটি গান।জানা গেছে, নতুন এই সিনেমা ও নতুন মুখদের নিয়ে বেশ আশাবাদি এই নির্মাতা। আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

ফেরদৌস-প্রিয়াঙ্কার সেই ‘হঠাৎ বৃষ্টি’ এবার নতুন রূপে

ভেনিসে বসছে তারার হাট, স্বর্ণসিহংয়ের দৌড়ে ২১ ছবি

ভেনিস চলচ্চিত্র উৎসব ১৯৩২ সালে শুরু হয়েছিল। ৮৩তম আসর দোরগোড়ায় বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসবের। লালগালিচায় তারার হাট বসবে আজ ২ সেপ্টেম্বর থেকে, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উপস্থিত থাকার কথা রয়েছে রবার্ট প্যাটিনসন, রুনি মারা, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজের মতো তারকাদের। অস্কার ও বাফটাজয়ী নির্মাতা ড্যানি বয়েলের ‘ইনক’ এবারের উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে। এতে অভিনয় করেছেন জ্যাক ও’কনেল, গাই পিয়ার্স ও ক্লেয়ার ফয়। মূল প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার মোট ২১টি সিনেমা লড়ছে স্বর্ণসিহং পুরস্কারের জন্য। প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়া অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মার্টিন ম্যাকডোনাগের ‘ওয়াইল্ড হর্স নাইন’, ওয়ার্নার হারজোগের ‘বাকিং ফাস্টার্ড’, ফ্লোরিয়ান জেলারের ‘বাঙ্কার’, হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, লি চ্যাং-ডংয়ের ‘পসিবল লাভ’ ইত্যাদি। মূল প্রতিযোগিতার জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন অভিনেত্রী ও নির্মাতা ম্যাগি গিলেনহল। জুরি বোর্ডে আরও রয়েছেন তিউনিসিয়ার কাওথার বেন হানিয়া, ব্রিটিশ নির্মাতা ড্যানিয়েল ব্লুমবার্গ, ইতালির চলচ্চিত্র তাত্ত্বিক ফ্রান্সেসকো কাসেটি, ফরাসি চলচ্চিত্রকার জাভিয়ার জিয়ানোলি, ইরানি বংশোদ্ভূত আফগান চলচ্চিত্রকার শহরবানু সাদাত এবং হংকংকের চলচ্চিত্র নির্মাতা জনি টু। উৎসবের সম্মানসূচক ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণসিংহ পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী বাসটিন। ভেনিস উৎসবের এবারের আসরটি বাংলাদেশের জন্যও বিশেষ। উৎসবের অরিজোন্তি কমপিটিশন বিভাগে জায়গা পেয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা জায়গা পেল ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে। রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন। ৬ সেপ্টেম্বর ভেনিস উৎসবে দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার প্রিমিয়ার হবে। এ সময় নির্মাতা রুবাইয়াত হোসেনের সঙ্গে উপস্থিত থাকবেন সিনেমার অভিনয়শিল্পী জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অভিনেত্রী বাঁধন জানান, ৩ সেপ্টেম্বর ভেনিসের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। জানা গেছে, ভেনিস উৎসবের রেড কার্পেটে দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমায় ব্যবহৃত ‘ঢাকা লাভ’ গানের মিউজিকের সঙ্গে শাড়িতে বাঙালি ঐতিহ্য তুলে ধরবেন সিনেমার কলাকুশলীরা। নির্মাতা জানিয়েছেন, দ্য ডিফিকাল্ট ব্রাইড একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পারলারকে কেন্দ্র করে গল্প। কথিত আছে, একসময় এই পারলারে একজন কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। চলচ্চিত্রে জাইনীন নামের এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য পারলারে আসে। সেখানে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয় সে। রহস্য, মনস্তত্ত্ব এবং সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়। ভেনিস উৎসব ছাড়াও সিনেমাটি ইতিমধ্যে নির্বাচিত হয়েছে টরন্টো ও বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে।

ভেনিসে বসছে তারার হাট, স্বর্ণসিহংয়ের দৌড়ে ২১ ছবি

ছয় সিনেমা বাতিল, প্রযোজক মেঘকে ব্যাখ্যা দিতে বলল বোর্ড

প্রতারণা ও মানহীনতার অভিযোগে প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের প্রযোজিত ছয় সিনেমার সার্টিফিকেশন আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।সিনেমাগুলো হলো—‘পরিণাম’, ‘রঙ্গশালা’, ‘রক্ত পিপাসা’, ‘রসু খাঁ’, ‘পাহাড়ের আর্তনাদ’ ও ‘বনদস্যু’। গত ৩০ জুলাই সিনেমাগুলো বোর্ডে জমা দেওয়া হয়। এরপর ১২ থেকে ১৮ আগস্ট পর্যায়ক্রমে সিনেমাগুলো যাচাই-বাছাই করেন বোর্ড সদস্যরা।বোর্ডের অভিযোগ, ‘পাহাড়ের আর্তনাদ’ ২০২২ সালে সার্টিফিকেট পাওয়া ‘যমজ ভূতের গল্প’-এর সঙ্গে হুবহু মিলে যায়। একইভাবে ‘বনদস্যু’ সিনেমার গল্প, সংলাপ ও দৃশ্য ২০২৩ সালে সার্টিফিকেট পাওয়া ‘আমার অরণ্য’ সিনেমার সঙ্গে মিলে গেছে।এ ছাড়া বাকি চার সিনেমায় অশ্লীল সংলাপ, মদ্যপান-ধূমপানের দৃশ্য, নিম্নমানের নির্মাণ ও কনটেন্টের অভিযোগ এনে এগুলোকে প্রদর্শনের অযোগ্য ঘোষণা করা হয়েছে।প্রতারণার অভিযোগে কেন প্রযোজকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—সাত কার্যদিবসের মধ্যে তার লিখিত ব্যাখ্যা চেয়েছে বোর্ড।তবে অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মনজুরুল ইসলাম মেঘ বলেছেন, আগের দুটি সিনেমার স্বত্ব তিনি কিনেছেন। বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

ছয় সিনেমা বাতিল, প্রযোজক মেঘকে ব্যাখ্যা দিতে বলল বোর্ড
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream