মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

মির্জাপুরে আ.লীগ নেতা ফালু গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মির্জাপুরে আ.লীগ নেতা ফালু গ্রেফতার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শওকত হোসেন ফালুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শওকত হোসেন ফালু ওই গ্রামের সুরুজ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও ছররা গুলি ছোড়ে। এতে আন্দোলনে অংশ নেওয়া হিমেল নামে এক ব্যক্তির দুই চোখ নষ্ট হয়ে যায়।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সংবাদকর্মীসহ আওয়ামী লীগের ১০০ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলায় শওকত হোসেন ফালু এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেফতার করা হয়েছে।

দুই চোখ হারানো হিমেল উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হিমেলের মা নাছিমা বেগমের করা মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মির্জাপুরে আ.লীগ নেতা ফালু গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream