বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।

শাহবাগ থেকে বের হয়ে মিছিলটি মৎস্য ভবন মোড়, হাইকোর্ট, শিক্ষা ভবন, দোয়েল চত্বর, টিএসসি ও ভিসি চত্বর হয়ে পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করে। পরে আবার শাহবাগে ফিরে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে শাহবাগে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয়। সেখানে সালেহ মো. আদনান অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বাসে অগ্নিসংযোগসহ নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, যেকোনো নৈরাজ্যকর কর্মকাণ্ড ছাত্রদলের নেতৃত্বে রাজপথে মোকাবিলা করা হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

ছাত্রদলের এই নেতা আরও বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ঠেকাতে সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিমের বিভিন্ন ইউনিট এবং কলেজ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও মিছিলে যোগ দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।

শাহবাগ থেকে বের হয়ে মিছিলটি মৎস্য ভবন মোড়, হাইকোর্ট, শিক্ষা ভবন, দোয়েল চত্বর, টিএসসি ও ভিসি চত্বর হয়ে পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করে। পরে আবার শাহবাগে ফিরে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে শাহবাগে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয়। সেখানে সালেহ মো. আদনান অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বাসে অগ্নিসংযোগসহ নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, যেকোনো নৈরাজ্যকর কর্মকাণ্ড ছাত্রদলের নেতৃত্বে রাজপথে মোকাবিলা করা হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

ছাত্রদলের এই নেতা আরও বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ঠেকাতে সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিমের বিভিন্ন ইউনিট এবং কলেজ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও মিছিলে যোগ দেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream