সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নে জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করার সময় বজ্রপাতে মো. বাবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মেছড়া ইউনিয়নের আকনাদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. বাবু ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবু পাওয়ার টিলার নিয়ে জমিতে হাল চাষ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার এসআই ইন্দ্রজিৎ বর্মন।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাকিব হাসান বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে সূরত হাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
মতামত