শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

তিব্বতে ভূমিধস-বন্যায় ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৫৫৮

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

তিব্বতে ভূমিধস-বন্যায় ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৫৫৮
তিব্বতে ভূমিধস-বন্যায় ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৫৫৮

তিব্বতে তিনজন নিহত হয়েছেন হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যায়। ৫৫৮ জন নিখোঁজ। এমন তথ্য জানিয়েছে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, নেপালে নিখোঁজ হয়েছেন তাদের ১০০ নাগরিক।

‘শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল’ নামে চীনে তিব্বত পরিচিত। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, সেখানকার একটি বন্দরে ভূমিধসের ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনজন নিহতের তথ্য জানা গেছে। নিখোঁজ ৫৫৮ জনের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। তারা স্থানীয় একটি গ্রামের বাসিন্দা।

এএফপি জানিয়েছে, বুধবারের ওই বন্যায় তিব্বতের বাণিজ্যকেন্দ্র গিরংয়ে কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত ভবনগুলোর ওপর আছড়ে পড়ে। এতে ২৬০ জন বিদেশিসহ ৫৫৮ জন নিখোঁজ হন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, নিখোঁজ বিদেশিদের মধ্যে পর্যটক ও তীর্থযাত্রী আছেন। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। নিখোঁজের তথ্যও যাচাই করা হচ্ছে।

এ সময় লিন আরও জানান, দুর্যোগকবলিত নেপালের অংশে নিখোঁজ চীনা নাগরিকের সংখ্যা প্রায় ১০০ জন। কাঠমান্ডুর কর্তৃপক্ষের কাছে আরও যাচাইকৃত তথ্য চাওয়া হয়েছে।

বিষয় : নিহত চীন নিখোঁজ বন্যা তিব্বত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

তিব্বতে ভূমিধস-বন্যায় ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৫৫৮

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

তিব্বতে তিনজন নিহত হয়েছেন হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যায়। ৫৫৮ জন নিখোঁজ। এমন তথ্য জানিয়েছে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, নেপালে নিখোঁজ হয়েছেন তাদের ১০০ নাগরিক।

‘শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল’ নামে চীনে তিব্বত পরিচিত। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, সেখানকার একটি বন্দরে ভূমিধসের ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনজন নিহতের তথ্য জানা গেছে। নিখোঁজ ৫৫৮ জনের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। তারা স্থানীয় একটি গ্রামের বাসিন্দা।

এএফপি জানিয়েছে, বুধবারের ওই বন্যায় তিব্বতের বাণিজ্যকেন্দ্র গিরংয়ে কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত ভবনগুলোর ওপর আছড়ে পড়ে। এতে ২৬০ জন বিদেশিসহ ৫৫৮ জন নিখোঁজ হন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, নিখোঁজ বিদেশিদের মধ্যে পর্যটক ও তীর্থযাত্রী আছেন। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। নিখোঁজের তথ্যও যাচাই করা হচ্ছে।

এ সময় লিন আরও জানান, দুর্যোগকবলিত নেপালের অংশে নিখোঁজ চীনা নাগরিকের সংখ্যা প্রায় ১০০ জন। কাঠমান্ডুর কর্তৃপক্ষের কাছে আরও যাচাইকৃত তথ্য চাওয়া হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream