বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রিয়াদ বিমানবন্দরে হুথিদের ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। এএফপির এক প্রতিবেদনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

এর একদিন আগে সৌদি আরবে একাধিক হামলায় তিনজন নিহত হওয়ার কথা স্বীকার করে হুথিরা। একই সময়ে রিয়াদ-সমর্থিত ইয়েমেন সরকার হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। এর পরদিনই রিয়াদে নতুন ক্ষেপণাস্ত্র হামলার দাবি সামনে এলো।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, তাদের সশস্ত্র বাহিনী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে এবং বিমানবন্দর পরিচালনা কার্যক্রম ব্যাহত করেছে।

চলতি সপ্তাহে রিয়াদের এই বিমানবন্দরে হামলা চালানোর দাবি এটি নিয়ে তৃতীয়বার করল ইয়েমেনের হুথি গোষ্ঠীটি।

মুখপাত্র ইয়াহিয়া সারি আরও যোগ করেন, সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে সৌদি আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনা অব্যাহত না রাখার জন্য তারা শেষবারের মতো পুনরায় সতর্কবার্তা দিচ্ছেন।

সূত্র: ডন

বিষয় : বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য সৌদি আরব ইয়েমেন হুথি বিদ্রোহী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুথিদের ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। এএফপির এক প্রতিবেদনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

এর একদিন আগে সৌদি আরবে একাধিক হামলায় তিনজন নিহত হওয়ার কথা স্বীকার করে হুথিরা। একই সময়ে রিয়াদ-সমর্থিত ইয়েমেন সরকার হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। এর পরদিনই রিয়াদে নতুন ক্ষেপণাস্ত্র হামলার দাবি সামনে এলো।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, তাদের সশস্ত্র বাহিনী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে এবং বিমানবন্দর পরিচালনা কার্যক্রম ব্যাহত করেছে।

চলতি সপ্তাহে রিয়াদের এই বিমানবন্দরে হামলা চালানোর দাবি এটি নিয়ে তৃতীয়বার করল ইয়েমেনের হুথি গোষ্ঠীটি।

মুখপাত্র ইয়াহিয়া সারি আরও যোগ করেন, সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে সৌদি আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনা অব্যাহত না রাখার জন্য তারা শেষবারের মতো পুনরায় সতর্কবার্তা দিচ্ছেন।

সূত্র: ডন

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream