মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
সৌদির তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার দাবি

সৌদির তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার দাবি

সৌদি আরবের জিজান প্রদেশে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি শোধনাগারে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। হামলার পর ওই স্থাপনায় আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে হামলাটি হুথি বিদ্রোহীদের চালানো কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি রিয়াদ।রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, একটি ড্রোনের মাধ্যমে জিজানের শোধনাগারটি ‘নির্ভুলভাবে’ লক্ষ্যবস্তু করা হয়েছে। তাঁর দাবি, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের প্রতিক্রিয়াতেই এ হামলা চালানো হয়।সারি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে উত্তর ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় সৌদি আরবের গোয়েন্দা ও নজরদারি ড্রোনের তৎপরতা দেখা গেছে। ইয়েমেনি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই সৌদি আরামকোর স্থাপনাটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে জিজানে সৌদি আরামকোর একটি স্থাপনায় আগুন লাগে এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সৌদি কর্তৃপক্ষ হামলা বা আগুন লাগার কারণ জানায়নি।তবে হামলায় শোধনাগারটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।     

সৌদি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি ইয়েমেনের

সৌদি আরবের সাহ আল-জিন্ন এলাকায় একটি সামরিক সমাবেশকেন্দ্রে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে সৌদি আরবকে যেকোনো ধরনের সামরিক তৎপরতা বা উত্তেজনা বাড়ানোর বিষয়ে সতর্ক করেছে তারা। খবর মেহের নিউজ এজেন্সির।ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি সামরিক সমাবেশকেন্দ্রে সেনাদের গতিবিধি, অস্ত্র ও সরঞ্জামের গুদাম, সামরিক যানবাহনসহ বিভিন্ন সামরিক সরঞ্জামের ওপর নজরদারির পর হামলা চালানো হয়। তার দাবি, হামলাগুলো ‘নির্ভুল ও কার্যকর’ ছিল।সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি নীতিতে অটল—‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশকেন্দ্র যেখানেই থাকুক, সেখানে হামলা চালানো’।তিনি আরও বলেন, ইয়েমেনের ওপর অবরোধ বজায় রাখতে সৌদি আরব কোনো ধরনের সেনা সমাবেশ বা সামরিক শক্তি মোতায়েন করলে তার জবাব ‘তাৎক্ষণিক ও কঠোরভাবে’ দেওয়া হবে।ইয়েমেনের সামরিক মুখপাত্র দেশটির যেসব নাগরিককে ‘বিভ্রান্ত ও প্রতারিত’ বলে উল্লেখ করেছেন, তাদের সৌদি আরবের সামরিক শিবির ছেড়ে দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান।তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই তাদের ফিরে আসা উচিত। একই সঙ্গে বিদেশি শক্তির সঙ্গে নিজেদের ভাগ্য জড়িয়ে ফেলা ব্যক্তিদের জন্য নিজেদের ‘জ্বালানি’ হিসেবে ব্যবহার না হওয়ার আহ্বানও জানান তিনি।

সৌদি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি ইয়েমেনের

হুথিদের হামলার জবাবে ইয়েমেনে সেনাবাহিনীর পাল্টা অভিযান

হুথিদের সাম্প্রতিক হামলায় প্রাণহানির পর ইয়েমেনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার জবাবে বিদ্রোহী গোষ্ঠীটির বিভিন্ন ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেনের সেনাবাহিনী। শনিবার (৮ আগস্ট) মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, একাধিক ফ্রন্ট ও সামরিক অক্ষ বরাবর হুথিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনি সেনাবাহিনীর ১৭ সদস্য নিহত হন। হামলায় আরও অনেকে আহত হয়েছেন।হুথিদের বিরুদ্ধে কঠোর অভিযোগ এনে সেনা মুখপাত্র বলেন, গোষ্ঠীটি বিদেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি দেশটির অর্থনীতি দুর্বল করা এবং সাম্প্রদায়িক বিভাজন ছড়িয়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি।তিনি স্পষ্ট জানান, যেকোনো সংঘাত বৃদ্ধির জন্য হুতি ও তাদের পেছনের মদদদাতারা দায়ী থাকবে এবং ভবিষ্যতে আক্রমণ অব্যাহত থাকলে সেনাবাহিনী ‘দ্বিধাহীনভাবে’ জবাব দেবে। হুতিদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে জুলাইয়ের শুরু থেকেই সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে।সূত্র: মিডল ইস্ট আই

হুথিদের হামলার জবাবে ইয়েমেনে সেনাবাহিনীর পাল্টা অভিযান
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream