শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হুথিদের হামলার জবাবে ইয়েমেনে সেনাবাহিনীর পাল্টা অভিযান


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হুথিদের হামলার জবাবে ইয়েমেনে সেনাবাহিনীর পাল্টা অভিযান

হুথিদের সাম্প্রতিক হামলায় প্রাণহানির পর ইয়েমেনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার জবাবে বিদ্রোহী গোষ্ঠীটির বিভিন্ন ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেনের সেনাবাহিনী। শনিবার (৮ আগস্ট) মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, একাধিক ফ্রন্ট ও সামরিক অক্ষ বরাবর হুথিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনি সেনাবাহিনীর ১৭ সদস্য নিহত হন। হামলায় আরও অনেকে আহত হয়েছেন।

হুথিদের বিরুদ্ধে কঠোর অভিযোগ এনে সেনা মুখপাত্র বলেন, গোষ্ঠীটি বিদেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি দেশটির অর্থনীতি দুর্বল করা এবং সাম্প্রদায়িক বিভাজন ছড়িয়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি।

তিনি স্পষ্ট জানান, যেকোনো সংঘাত বৃদ্ধির জন্য হুতি ও তাদের পেছনের মদদদাতারা দায়ী থাকবে এবং ভবিষ্যতে আক্রমণ অব্যাহত থাকলে সেনাবাহিনী ‘দ্বিধাহীনভাবে’ জবাব দেবে। হুতিদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে জুলাইয়ের শুরু থেকেই সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে।

সূত্র: মিডল ইস্ট আই

বিষয় : হুথি ইয়েমেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


হুথিদের হামলার জবাবে ইয়েমেনে সেনাবাহিনীর পাল্টা অভিযান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

হুথিদের সাম্প্রতিক হামলায় প্রাণহানির পর ইয়েমেনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার জবাবে বিদ্রোহী গোষ্ঠীটির বিভিন্ন ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেনের সেনাবাহিনী। শনিবার (৮ আগস্ট) মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, একাধিক ফ্রন্ট ও সামরিক অক্ষ বরাবর হুথিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনি সেনাবাহিনীর ১৭ সদস্য নিহত হন। হামলায় আরও অনেকে আহত হয়েছেন।

হুথিদের বিরুদ্ধে কঠোর অভিযোগ এনে সেনা মুখপাত্র বলেন, গোষ্ঠীটি বিদেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি দেশটির অর্থনীতি দুর্বল করা এবং সাম্প্রদায়িক বিভাজন ছড়িয়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি।

তিনি স্পষ্ট জানান, যেকোনো সংঘাত বৃদ্ধির জন্য হুতি ও তাদের পেছনের মদদদাতারা দায়ী থাকবে এবং ভবিষ্যতে আক্রমণ অব্যাহত থাকলে সেনাবাহিনী ‘দ্বিধাহীনভাবে’ জবাব দেবে। হুতিদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে জুলাইয়ের শুরু থেকেই সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে।


সূত্র: মিডল ইস্ট আই


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream