বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সৌদি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি ইয়েমেনের

সৌদি আরবের একটি সামরিক সমাবেশকেন্দ্রে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়েমেনের হামলা।

সৌদি আরবের সাহ আল-জিন্ন এলাকায় একটি সামরিক সমাবেশকেন্দ্রে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে সৌদি আরবকে যেকোনো ধরনের সামরিক তৎপরতা বা উত্তেজনা বাড়ানোর বিষয়ে সতর্ক করেছে তারা। খবর মেহের নিউজ এজেন্সির।

ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি সামরিক সমাবেশকেন্দ্রে সেনাদের গতিবিধি, অস্ত্র ও সরঞ্জামের গুদাম, সামরিক যানবাহনসহ বিভিন্ন সামরিক সরঞ্জামের ওপর নজরদারির পর হামলা চালানো হয়। তার দাবি, হামলাগুলো ‘নির্ভুল ও কার্যকর’ ছিল।

সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি নীতিতে অটল—‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশকেন্দ্র যেখানেই থাকুক, সেখানে হামলা চালানো’।

তিনি আরও বলেন, ইয়েমেনের ওপর অবরোধ বজায় রাখতে সৌদি আরব কোনো ধরনের সেনা সমাবেশ বা সামরিক শক্তি মোতায়েন করলে তার জবাব ‘তাৎক্ষণিক ও কঠোরভাবে’ দেওয়া হবে।

ইয়েমেনের সামরিক মুখপাত্র দেশটির যেসব নাগরিককে ‘বিভ্রান্ত ও প্রতারিত’ বলে উল্লেখ করেছেন, তাদের সৌদি আরবের সামরিক শিবির ছেড়ে দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই তাদের ফিরে আসা উচিত। একই সঙ্গে বিদেশি শক্তির সঙ্গে নিজেদের ভাগ্য জড়িয়ে ফেলা ব্যক্তিদের জন্য নিজেদের ‘জ্বালানি’ হিসেবে ব্যবহার না হওয়ার আহ্বানও জানান তিনি।

বিষয় : সৌদি আরব ইয়েমেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সৌদি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি ইয়েমেনের

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের সাহ আল-জিন্ন এলাকায় একটি সামরিক সমাবেশকেন্দ্রে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে সৌদি আরবকে যেকোনো ধরনের সামরিক তৎপরতা বা উত্তেজনা বাড়ানোর বিষয়ে সতর্ক করেছে তারা। খবর মেহের নিউজ এজেন্সির।

ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি সামরিক সমাবেশকেন্দ্রে সেনাদের গতিবিধি, অস্ত্র ও সরঞ্জামের গুদাম, সামরিক যানবাহনসহ বিভিন্ন সামরিক সরঞ্জামের ওপর নজরদারির পর হামলা চালানো হয়। তার দাবি, হামলাগুলো ‘নির্ভুল ও কার্যকর’ ছিল।

সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি নীতিতে অটল—‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশকেন্দ্র যেখানেই থাকুক, সেখানে হামলা চালানো’।

তিনি আরও বলেন, ইয়েমেনের ওপর অবরোধ বজায় রাখতে সৌদি আরব কোনো ধরনের সেনা সমাবেশ বা সামরিক শক্তি মোতায়েন করলে তার জবাব ‘তাৎক্ষণিক ও কঠোরভাবে’ দেওয়া হবে।

ইয়েমেনের সামরিক মুখপাত্র দেশটির যেসব নাগরিককে ‘বিভ্রান্ত ও প্রতারিত’ বলে উল্লেখ করেছেন, তাদের সৌদি আরবের সামরিক শিবির ছেড়ে দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই তাদের ফিরে আসা উচিত। একই সঙ্গে বিদেশি শক্তির সঙ্গে নিজেদের ভাগ্য জড়িয়ে ফেলা ব্যক্তিদের জন্য নিজেদের ‘জ্বালানি’ হিসেবে ব্যবহার না হওয়ার আহ্বানও জানান তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream