বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সৌদির তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার দাবি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সৌদির তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার দাবি
সৌদির তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার দাবি

সৌদি আরবের জিজান প্রদেশে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি শোধনাগারে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। হামলার পর ওই স্থাপনায় আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে হামলাটি হুথি বিদ্রোহীদের চালানো কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি রিয়াদ।

রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, একটি ড্রোনের মাধ্যমে জিজানের শোধনাগারটি ‘নির্ভুলভাবে’ লক্ষ্যবস্তু করা হয়েছে। তাঁর দাবি, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের প্রতিক্রিয়াতেই এ হামলা চালানো হয়।

সারি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে উত্তর ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় সৌদি আরবের গোয়েন্দা ও নজরদারি ড্রোনের তৎপরতা দেখা গেছে। ইয়েমেনি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই সৌদি আরামকোর স্থাপনাটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে জিজানে সৌদি আরামকোর একটি স্থাপনায় আগুন লাগে এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সৌদি কর্তৃপক্ষ হামলা বা আগুন লাগার কারণ জানায়নি।

তবে হামলায় শোধনাগারটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।     

বিষয় : মধ্যপ্রাচ্য হুথি ইয়েমেন সংকট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সৌদির তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার দাবি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের জিজান প্রদেশে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি শোধনাগারে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। হামলার পর ওই স্থাপনায় আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে হামলাটি হুথি বিদ্রোহীদের চালানো কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি রিয়াদ।

রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, একটি ড্রোনের মাধ্যমে জিজানের শোধনাগারটি ‘নির্ভুলভাবে’ লক্ষ্যবস্তু করা হয়েছে। তাঁর দাবি, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের প্রতিক্রিয়াতেই এ হামলা চালানো হয়।

সারি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে উত্তর ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় সৌদি আরবের গোয়েন্দা ও নজরদারি ড্রোনের তৎপরতা দেখা গেছে। ইয়েমেনি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই সৌদি আরামকোর স্থাপনাটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে জিজানে সৌদি আরামকোর একটি স্থাপনায় আগুন লাগে এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সৌদি কর্তৃপক্ষ হামলা বা আগুন লাগার কারণ জানায়নি।

তবে হামলায় শোধনাগারটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।     

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream