শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রিয়াদ বিমানবন্দরে হুথিদের ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

রিয়াদ বিমানবন্দরে হুথিদের ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। এএফপির এক প্রতিবেদনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে। এর একদিন আগে সৌদি আরবে একাধিক হামলায় তিনজন নিহত হওয়ার কথা স্বীকার করে হুথিরা। একই সময়ে রিয়াদ-সমর্থিত ইয়েমেন সরকার হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। এর পরদিনই রিয়াদে নতুন ক্ষেপণাস্ত্র হামলার দাবি সামনে এলো। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, তাদের সশস্ত্র বাহিনী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে এবং বিমানবন্দর পরিচালনা কার্যক্রম ব্যাহত করেছে। চলতি সপ্তাহে রিয়াদের এই বিমানবন্দরে হামলা চালানোর দাবি এটি নিয়ে তৃতীয়বার করল ইয়েমেনের হুথি গোষ্ঠীটি। মুখপাত্র ইয়াহিয়া সারি আরও যোগ করেন, সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে সৌদি আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনা অব্যাহত না রাখার জন্য তারা শেষবারের মতো পুনরায় সতর্কবার্তা দিচ্ছেন। সূত্র: ডন

বাব এল-মান্দেবে হুথিদের নিশানায় সৌদি-সংশ্লিষ্ট জাহাজ

হুথি বিদ্রোহীরা বর্তমানে ইয়েমেনের লোহিত সাগরীয় বাব এল-মান্দেব প্রণালিতে কেবল সৌদি আরবের সঙ্গে সম্পর্কযুক্ত বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে জানিয়েছেন সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা একলেডের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ভ্যালেনটিন দ্যোতিয়ে। এপি প্রকাশিত এক প্রতিবেদনে শনিবার (১৯ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে। বিপজ্জনক এলাকায় চলাচলের পরিসংখ্যান তুলে ধরে শিপিং তথ্য সংস্থা ‘উইন্ডওয়ার্ড’ জানিয়েছে, হুথিদের তৎপরতা শুরুর আগে বাব এল-মান্দেব দিয়ে দৈনিক ৩৫টি জাহাজ চলাচল করত, যা কমে ২৫টিতে নেমেছিল। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে গত রোববার সেই সংখ্যা বেড়ে ৪৫টি জাহাজে উন্নীত হয়েছে। বিশ্লেষক ভ্যালেনটিন দ্যোতিয়ে জানান, বর্তমানে হুথিরা কেবল সৌদি আরব-সংশ্লিষ্ট জাহাজে নজর দিলেও সৌদি এবং বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে তারা ভবিষ্যতে লক্ষ্যবস্তুর পরিধি আরও বাড়াতে পারে। হুথিদের নিয়ন্ত্রিত অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি। তিনি এসোসিয়েটেড প্রেসকে বলেন, সৌদি আরব নিজেই ইয়েমেনের জলসীমায় জাহাজ চলাচল বন্ধ করে অন্যায্য অবরোধ চাপিয়ে দিয়েছে, যার জবাবে তারা এই ব্যবস্থা নিচ্ছেন। সূত্র: আল জাজিরা

বাব এল-মান্দেবে হুথিদের নিশানায় সৌদি-সংশ্লিষ্ট জাহাজ

হুথিদের মক্কামুখী হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই ইমাম

হুথি বিদ্রোহীদের মক্কাকে লক্ষ্য করে আক্রমণকে ধর্মীয় ও মানবিক মূল্যের ওপর আঘাত এবং একটি ‘মহাপাপ’ বলে অভিহিত করেছেন দুই পবিত্র মসজিদের ইমামগণ। সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করা হয়। মক্কার মসজিদ আল-হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় জানান, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও নির্দোষ মানুষের জীবন রক্ষা করা একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। তিনি বলেন, আল্লাহর ঘর ও নবীর মসজিদকে লক্ষ্য বস্তু বানানোর স্পর্ধা যাদের রয়েছে, ইসলামের শিক্ষার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ধ্বংসাত্মক কাজ ঢাকতে হুথিরা ধর্মীয় স্লোগানকে ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ তোলেন। অন্যদিকে মদিনার মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হুথিদের এই আক্রমণগুলো তাদের সন্ত্রাসবাদের ধারাবাহিকতারই অংশ। এই হামলাগুলো নিরপরাধ মুসলিমদের রক্তপাত ঘটানো এবং শান্তিতে থাকা মানুষকে আতঙ্কিত করার অপচেষ্টা মাত্র। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন চিহ্নিত করে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনে বৈধ সরকারকে সহায়তাকারী সামরিক জোট জানায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ছটা ৫০ মিনিটে ড্রোনটি ধ্বংস করা হয়। ২০১৭ সালের জুলাই মাসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মক্কাকে লক্ষ্য করে এটি হুথিদের দ্বিতীয় আক্রমণ ছিল। শেখ বালিলা আরও বলেন, এসব হামলা সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ঐক্যকে কেবল শক্তিশালীই করবে এবং দেশটি চিরকাল মুসলিমদের কিবলা হিসেবে অটুট থাকবে। সূত্র: সৌদি গেজেট

হুথিদের মক্কামুখী হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই ইমাম

হুথিদের সামরিক হামলা নিয়ে জাতিসংঘে পাকিস্তানের কড়া ভাষণ

সৌদি আরবে হুথিদের সামরিক আক্রমণ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সময় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) আসিম ইফতিখার আহমেদ বলেন, ‘ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের সামরিক তৎপরতা বৃদ্ধি, সৌদি আরবের ওপর অব্যাহত হামলা এবং লোহিত সাগর উপকূলে সাম্প্রতিক সামরিক সংঘাত পুরো পরিস্থিতিকে একটি অত্যন্ত বিপজ্জনক মোড়ে নিয়ে এসেছে।’ তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তান সৌদি আরবের ওপর হুথি বাহিনীর পরিচালনা করা সমস্ত হামলার তীব্র নিন্দা জানায়। সেই সঙ্গে অঞ্চলে বিদ্যমান উত্তেজনা প্রশমন এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সর্বোচ্চ স্তরে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার রাখার বিষয়ে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। সূত্র: ডন

হুথিদের সামরিক হামলা নিয়ে জাতিসংঘে পাকিস্তানের কড়া ভাষণ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream