বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মহেশপুরে এক যুবককে ৫ মাসের কারাদণ্ড

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মহেশপুরে এক যুবককে ৫ মাসের কারাদণ্ড

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়া (২০) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীনগর গ্রামের শহিদ ইসলামের ছেলে।

মহেশপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়াকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

বিষয় : মহেশপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মহেশপুরে এক যুবককে ৫ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়া (২০) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীনগর গ্রামের শহিদ ইসলামের ছেলে।

মহেশপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়াকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream