বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মহেশপুরে শহিদ ইসলাম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিতে ফাইনালে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

মহেশপুরে শহিদ ইসলাম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিতে ফাইনালে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:ঝিনাইদহের মহেশপুর সরকারি ডিগ্রি মাঠে বুধবার বিকেলে তন্ময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শহিদ ইসলাম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।ফুটবল টুর্নামেন্টে কোটচাঁদপুর ফুটবল একাদশ বনাম সাতক্ষীরা জেলা ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে কোটচাঁদপুরকে হারিয়ে সাতক্ষীরা জেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।অনুষ্ঠিত শহিদ ইসলাম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াংসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

মহেশপুরে এক যুবককে ৫ মাসের কারাদণ্ড

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়া (২০) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীনগর গ্রামের শহিদ ইসলামের ছেলে।মহেশপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়াকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মহেশপুরে এক যুবককে ৫ মাসের কারাদণ্ড
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream