মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর সরকারি ডিগ্রি মাঠে বুধবার বিকেলে তন্ময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শহিদ ইসলাম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
ফুটবল টুর্নামেন্টে কোটচাঁদপুর ফুটবল একাদশ বনাম সাতক্ষীরা জেলা ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে কোটচাঁদপুরকে হারিয়ে সাতক্ষীরা জেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠিত শহিদ ইসলাম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াংসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
মতামত