শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

মার্কিন রণতরীতে ৭ সেনার মৃত্যুর খবর গুজব ও ভিত্তিহীন: সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

মার্কিন রণতরীতে ৭ সেনার মৃত্যুর খবর গুজব ও ভিত্তিহীন: সেন্টকম
সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে নিরাপত্তা অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে সংঘাত ও সেনাসদস্যদের প্রাণহানির খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

দীর্ঘ দিন সাগরে মোতায়েন থাকার কারণে সৃষ্টি হওয়া মানসিক চাপের জেরে রণতরীটির ক্রুদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর অন্তত সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে ইরানের মেহর নিউজ এজেন্সি খবর প্রকাশ করে।

 সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সের বিবৃতিতে সেন্টকম জানায়, আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক ও মেরিন সেনারা সমুদ্রে ২৬০ দিনেরও বেশি সময়, ১০,০০০ বিমান উড্ডয়ন এবং ১৫ লক্ষ পাউন্ড যুদ্ধাস্ত্র ব্যবহারের পরেও দৃঢ় ও সংকল্পবদ্ধ রয়েছেন। 

সেন্টকম আরও স্পষ্টভাবে নিশ্চিত করে, এই বিমানবাহী রণতরীতে কোনো সেনা সদস্য মারা যাননি এবং ৩ আগস্ট যে একজন নাবিক সমুদ্রে পড়ে গিয়েছিলেন, তাকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয়।

সূত্র: আল-জাজিরা

বিষয় : হামলা মার্কিন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মার্কিন রণতরীতে ৭ সেনার মৃত্যুর খবর গুজব ও ভিত্তিহীন: সেন্টকম

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে নিরাপত্তা অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে সংঘাত ও সেনাসদস্যদের প্রাণহানির খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

দীর্ঘ দিন সাগরে মোতায়েন থাকার কারণে সৃষ্টি হওয়া মানসিক চাপের জেরে রণতরীটির ক্রুদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর অন্তত সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে ইরানের মেহর নিউজ এজেন্সি খবর প্রকাশ করে।

 সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সের বিবৃতিতে সেন্টকম জানায়, আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক ও মেরিন সেনারা সমুদ্রে ২৬০ দিনেরও বেশি সময়, ১০,০০০ বিমান উড্ডয়ন এবং ১৫ লক্ষ পাউন্ড যুদ্ধাস্ত্র ব্যবহারের পরেও দৃঢ় ও সংকল্পবদ্ধ রয়েছেন। 

সেন্টকম আরও স্পষ্টভাবে নিশ্চিত করে, এই বিমানবাহী রণতরীতে কোনো সেনা সদস্য মারা যাননি এবং ৩ আগস্ট যে একজন নাবিক সমুদ্রে পড়ে গিয়েছিলেন, তাকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয়।

সূত্র: আল-জাজিরা

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার