শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নওগাঁ পলিটেকনিকে নকলের দায়ে দুই শিক্ষার্থী বহিষ্কার

নওগাঁ জেলা প্রতিনিধি:

‎নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পর্ব সমাপনী পরীক্ষায় নকলের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার (এক্সপেল) করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে পরীক্ষা চলাকালে পৃথকভাবে তল্লাশি চালিয়ে এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও নকলের কাগজ এবং অপর শিক্ষার্থীর এডমিট কার্ডের পেছনে নকলের তথ্য লেখা অবস্থায় পাওয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

‎বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল টেকনোলজির ৮ম পর্বের শিক্ষার্থী মো. কায়সার উল আলম এবং সিভিল টেকনোলজির ৫ম পর্বের শিক্ষার্থী পি. এম. মুসা ইসলাম।

‎‎সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ২টায় নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের বিভিন্ন পর্বের নিয়মিত, অকৃতকার্য বিষয় ও অনিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষার্থীদের তল্লাশি ও সার্বিকভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় এনভায়রনমেন্টাল টেকনোলজির ৮ম পর্বের শিক্ষার্থী মো. কায়সার উল আলমের কাছে একটি মোবাইল ফোন ও নকলের কাগজ পাওয়া যায়। পরে সিভিল টেকনোলজির ৫ম পর্বের শিক্ষার্থী পি. এম. মুসা ইসলামের এডমিট কার্ডের পেছনে নকলের তথ্য লেখা অবস্থায় পাওয়া যায়। বিষয়টি ধরা পড়ার পর কেন্দ্র কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়।

‎বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শৃঙ্খলা বিধির ১.৩ ধারায় পরীক্ষার হলে পরীক্ষার্থীর কাছে আপত্তিকর বা অননুমোদিত কাগজপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ব্লুটুথ কমিউনিকেশন ডিভাইসসহ নিষিদ্ধ কোনো সামগ্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর চলমান পরীক্ষা বা নির্ধারিত বছরের পরীক্ষা বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এ বিধান অনুযায়ী দুই শিক্ষার্থীকে পরীক্ষায় বহিষ্কার করা হয়।

‎এ বিষয়ে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. নাসিমুজ্জামান বলেন, “পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন ও নকলের কাগজ পাওয়া গেছে। অপর এক শিক্ষার্থীর এডমিট কার্ডের পেছনে নকলের তথ্য পাওয়া যায়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শৃঙ্খলা বিধি ভঙ্গের অপরাধে বিধি অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে।”

‎তিনি আরও বলেন, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কেন্দ্র কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। পরীক্ষার নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নওগাঁ পলিটেকনিকে নকলের দায়ে দুই শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream