শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

হঠাৎ সফরে পবিপ্রবিতে ডাকসু ভিপি সাদিক কায়েম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আকস্মিক সফর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম সহ আরও কয়েকজন ডাকসু নেতৃবৃন্দ। 

শুক্রবার (২১ আগস্ট) সকাল দশটার দিকে আকস্মিক এ সফরে ডাকসুর নেতৃবৃন্দ পবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ডাকসু ভিপির সাথে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক এ বি জুবায়েরসহ কয়েকজন নেতা । তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার ও শিক্ষার্থীদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

 ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবির সেক্রেটারি আশিকুর রহমান ডাকসুর নেতৃবৃন্দের সফরকে স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের সাক্ষাতের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

সাক্ষাৎকালে পবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রেদওয়ান বলেন, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে সকল কাজ অব্যাহত থাকবে। এ সময় তিনি ডাকসু নেতৃবৃন্দকে পবিপ্রবি সফর করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। 

সফরকালে ডাকসুর নেতৃবৃন্দ পবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে তাঁরা পবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে ক্যাম্পাস ত্যাগ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

হঠাৎ সফরে পবিপ্রবিতে ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আকস্মিক সফর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম সহ আরও কয়েকজন ডাকসু নেতৃবৃন্দ। 

শুক্রবার (২১ আগস্ট) সকাল দশটার দিকে আকস্মিক এ সফরে ডাকসুর নেতৃবৃন্দ পবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ডাকসু ভিপির সাথে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক এ বি জুবায়েরসহ কয়েকজন নেতা । তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার ও শিক্ষার্থীদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

 ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবির সেক্রেটারি আশিকুর রহমান ডাকসুর নেতৃবৃন্দের সফরকে স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের সাক্ষাতের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

সাক্ষাৎকালে পবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রেদওয়ান বলেন, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে সকল কাজ অব্যাহত থাকবে। এ সময় তিনি ডাকসু নেতৃবৃন্দকে পবিপ্রবি সফর করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। 

সফরকালে ডাকসুর নেতৃবৃন্দ পবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে তাঁরা পবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে ক্যাম্পাস ত্যাগ করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream