রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চবির ভাঙা সড়কে চারা রোপণ করে ছাত্রদল নেতার সাজ্জাদের প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ার প্রতিবাদে সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে এ প্রতীকী প্রতিবাদ করা হয়। এ সময় হাতে মোমবাতি নিয়ে এবং সড়কের বিভিন্ন গর্তে চারা রোপণ করেন তাঁরা। 

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হওয়া সত্ত্বেও ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। একই সঙ্গে সড়কের পর্যাপ্ত অংশে সড়কবাতি না থাকায় রাতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের। এতে দুর্ঘটনা ও নিরাপত্তাঝুঁকিও বাড়ছে।

সড়কটি সংস্কার ও পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবি বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হলেও এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।

প্রতীকী প্রতিবাদে অংশ নেওয়া চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ সড়ক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে ২৮ হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়নি।’

তিনি আরও বলেন, ‘পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে আজকের এই প্রতীকী প্রতিবাদ।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতির ব্যবস্থা করতে কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

চবির ভাঙা সড়কে চারা রোপণ করে ছাত্রদল নেতার সাজ্জাদের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream