রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাকৃবিতে বাউ মিউজিক্যাল রেজিমেন্টের সংগীতসন্ধ্যা 'ফেরা'

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাকৃবিতে বাউ মিউজিক্যাল রেজিমেন্টের সংগীতসন্ধ্যা 'ফেরা'

বাকৃবি প্রতিনিধি: 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউ মিউজিক্যাল রেজিমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংগীতসন্ধ্যা 'ফেরা'। 'পুরনো পথে নতুন পথ চলা' প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৮টি গান পরিবেশন করা হয়। পাশাপাশি ছিল আলোকসজ্জা ও বিভিন্ন খাবারের স্টল।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, বাউ মিউজিক্যাল রেজিমেন্টের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর নিজেদের উদ্যোগে এটিই প্রথম আয়োজন। সংগঠনটির সদস্যরা এর আগে বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করলেও এবারই প্রথম তারা নিজেদের আয়োজনে সংগীতসন্ধ্যার আয়োজন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের বাইরের দর্শনার্থীরাও অংশ নেন।

কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার ভূঁঞা বলেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের অনুষ্ঠান খুব একটা আয়োজন করা হচ্ছে না। তবে এবারের অনুষ্ঠানটি ছিল সুন্দর ও উপভোগ্য। বিশেষ করে পরীক্ষার ব্যস্ততার মধ্যে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দেয়। ক্লাস, প্র্যাকটিক্যাল ও লেখাপড়ার ব্যস্ততার পাশাপাশি এ ধরনের আয়োজনের মাধ্যমে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়।

কৃষি অনুষদের শিক্ষার্থী মো. সিয়ামুজ্জামান সৌরভ বলেন, বাউ মিউজিক্যাল রেজিমেন্ট আয়োজিত 'ফেরা' সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। অনুষ্ঠানের আলোকসজ্জা ও সাজসজ্জা ভালো হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্টল থাকায় অনুষ্ঠানটি আরও উপভোগ্য হয়েছে। ভবিষ্যতে ক্লাবটি আরও সুন্দর ও বৈচিত্র্যময় অনুষ্ঠান আয়োজন করবে বলে আশা করি।

বাউ মিউজিক্যাল রেজিমেন্টের সাধারণ সম্পাদক রিভু কুমার সাহা বলেন, আমাদের আজকের আয়োজন সম্পূর্ণ গানের আয়োজন। এই সংগঠনের সদস্যরা আগেও অনেক অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন, কিন্তু এটিই আমাদের নিজেদের আয়োজিত প্রথম অনুষ্ঠান। আজকের আয়োজনের নাম 'ফেরা' কারণ আমাদের গানের পথ সেই পুরনো পথই আছে, কিন্তু নতুনভাবে পথচলা শুরু হয়েছে।

বিষয় : বাকৃবি সংগীতসন্ধ্যা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বাকৃবিতে বাউ মিউজিক্যাল রেজিমেন্টের সংগীতসন্ধ্যা 'ফেরা'

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream