রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, নিরাপত্তার জন্য সাইবার সুরক্ষা আইন: তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, নিরাপত্তার জন্য সাইবার সুরক্ষা আইন: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে দেশের মানুষকে নিরাপদ রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকার কারও বাকস্বাধীনতা হরণ করতে চায় না।

রোববার (৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভুঁইফোঁড়দের কারণে পেশাদার সাংবাদিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রকৃত সাংবাদিকেরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে জন্য সরকার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করছে।

তিনি জানান, পেশাদার সাংবাদিকদের কাজের পরিবেশ আরও সুষ্ঠু করতে নীতিমালা তৈরির ক্ষেত্রে সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিকদের পরামর্শ নেওয়া হচ্ছে।

ইয়াসের খান চৌধুরী আরও জানান, দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু করেছে সরকার। এটি দ্রুত ও সফলভাবে কার্যকর করতে গণমাধ্যম মালিকদেরও আন্তরিকতা ও সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, নিরাপত্তার জন্য সাইবার সুরক্ষা আইন: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে দেশের মানুষকে নিরাপদ রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকার কারও বাকস্বাধীনতা হরণ করতে চায় না।

রোববার (৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভুঁইফোঁড়দের কারণে পেশাদার সাংবাদিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রকৃত সাংবাদিকেরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে জন্য সরকার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করছে।

তিনি জানান, পেশাদার সাংবাদিকদের কাজের পরিবেশ আরও সুষ্ঠু করতে নীতিমালা তৈরির ক্ষেত্রে সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিকদের পরামর্শ নেওয়া হচ্ছে।

ইয়াসের খান চৌধুরী আরও জানান, দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু করেছে সরকার। এটি দ্রুত ও সফলভাবে কার্যকর করতে গণমাধ্যম মালিকদেরও আন্তরিকতা ও সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream