রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

স্বাস্থ্যখাতে মাঠপর্যায়ে যাচ্ছেন ৫৪ কর্মকর্তা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বাস্থ্যখাতে মাঠপর্যায়ে যাচ্ছেন ৫৪ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালগুলোর সেবার মান উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা এবং রোগীদের জন্য উন্নত জনসেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন ও মনিটরিংয়ের দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে ৩০ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের এসব কর্মকর্তাকে বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত, জেনারেল, জেলা ও উপজেলা হাসপাতাল তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো কোনো কর্মকর্তাকে একাধিক জেলার হাসপাতাল দেখভালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট হাসপাতালের জনবল, পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে কর্মকর্তাদের। এ-সংক্রান্ত উপস্থিতির তথ্য ও প্রতিবেদন নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

এ ছাড়া জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ প্রতিরোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতিও তদারকি করতে হবে।

মাতৃ ও শিশুসেবা, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমসহ বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচিতেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোর সেবা উন্নয়নে কার্যকর ও নতুন উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উৎসাহিত করার নির্দেশ রয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শন করতে হবে। পরিদর্শনে পাওয়া সমস্যা, পর্যবেক্ষণ ও সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

প্রতিটি পরিদর্শনের পর পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় পাঠাতে হবে। পাশাপাশি প্রত্যেক কর্মকর্তাকে মাসে অন্তত একটি পরিদর্শন সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

তালিকা অনুযায়ী, অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতাল ও বিশেষায়িত প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালও রয়েছে।

অন্যদিকে, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন জেলার জেলা ও উপজেলা হাসপাতাল পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় তাদের জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, এসব দায়িত্ব কর্মকর্তাদের নিয়মিত দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করতে হবে এবং অফিস আদেশ জারির দিন থেকেই তা কার্যকর হয়েছে।

এ ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তারা সরাসরি হাসপাতাল পরিদর্শন করে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার বাস্তব অবস্থা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, সরঞ্জামের ব্যবহার, অবকাঠামোগত সমস্যা ও ব্যবস্থাপনার ঘাটতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করতে পারবেন। এসব পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগও তৈরি হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যখাতে মাঠপর্যায়ে যাচ্ছেন ৫৪ কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream