রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৪ অক্টোবর) সকালে তিনি সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন।

সফরের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশ নেবেন সেনাপ্রধান। এ ছাড়া অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তার।

অস্ট্রেলিয়া সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশগ্রহণ করবেন।

সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাবাহিনী প্রধান। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৪ অক্টোবর) সকালে তিনি সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন।

সফরের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশ নেবেন সেনাপ্রধান। এ ছাড়া অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তার।

অস্ট্রেলিয়া সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশগ্রহণ করবেন।

সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাবাহিনী প্রধান। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream