পৌর প্রশাসন ও পৌর বিএনপির যৌথ আয়োজনে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ইতিমধ্যে পরিবর্তনের ছোয়া লেগেছে বাকেরগঞ্জ পৌরসভা এলাকার রাস্তাঘাট, অলিগলি।
বেশ কয়েকদিনের পরিচ্ছন্নতার ফলে পাল্টে গিয়েছে পৌর শহরের বিভিন্ন সড়কের চেহারা।
নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের ফলে ইতিমধ্যে বাকেরগঞ্জ পৌর এলাকার পরিবেশ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে।
বাকেরগঞ্জ পৌরসভাকে একটি বাসযোগ্য ও সুন্দর পরিবেশের পৌর শহর গড়ে তোলার লক্ষ্যে উপজেলা ও পৌর প্রশাসন, পৌর বিএনপি'র রাজনৈতিক ব্যক্তিবর্গ, এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ফলে বাকেরগঞ্জ পৌরসভার সাধারণ জনগণের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নিধনে ও পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট আয়োজন কারীদেরকে পৌরবাসী সাধুবাদ জানিয়েছে।
অপরদিকে এই কার্যক্রমের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্হানীয় তরুণ সমাজের সম্পৃক্ততা সবার কাছে বেশ গ্রহনযোগ্যতা বহন করেছে।
এদিকে বাকেরগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্কার পরিচ্ছন্নতা এই অভিযান সাময়িক নয়। এখন থেকে এই কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে। এবং পৌরবাসীর প্রত্যেক নাগরিককে তার বাসা বাড়ি সহ পাশের পরিবেশ পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) অভ্রজ্যোতি বড়াল বলেন, এখন থেকে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে। তিনি বলেন, প্রত্যেক নাগরিককে নিজ নিজ স্হান থেকে পরিবেশ পরিচ্ছন্নতা রাখতে হবে।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহন করতে আসা পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহে অন্তত এক দিন নিজের বাড়ি, স্কুল-কলেজ, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা কমপক্ষে এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে পৌর বিএনপি ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণে তিলোত্তমা পৌর সভা গড়ার লক্ষ্যে নিয়মিত ভাবে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে ।
মতামত