রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উজিরপুর পৌরসভায় ৫০০ বিভিন্ন জাতের গাছ রোপণ

বরিশালের উজিরপুর পৌরসভার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ৫০০ বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করেছেন পৌর মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল তওয়াব সুমন।

গত ২৭ আগস্ট থেকে শুরু হওয়া এ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন এলাকায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে। এর মধ্যে প্রায় ২০০টি তালগাছসহ বিভিন্ন জাতের ফলদ গাছ রয়েছে।

কর্মসূচির আওতায় উজিরপুর মডেল থানা কমপ্লেক্স, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন, উজিরপুর শেরে বাংলা বালিকা বিদ্যালয়, মহিলা কলেজসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়েছে।

অ্যাডভোকেট আবদুল্লাহ আল তওয়াব সুমন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে তিনি এ উদ্যোগ নিয়েছেন। পুরো বৃক্ষরোপণ মৌসুমজুড়ে পৌরসভার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবেন।

তিনি বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উজিরপুর পৌরসভাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

উজিরপুর পৌরসভায় ৫০০ বিভিন্ন জাতের গাছ রোপণ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালের উজিরপুর পৌরসভার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ৫০০ বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করেছেন পৌর মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল তওয়াব সুমন।

গত ২৭ আগস্ট থেকে শুরু হওয়া এ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন এলাকায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে। এর মধ্যে প্রায় ২০০টি তালগাছসহ বিভিন্ন জাতের ফলদ গাছ রয়েছে।

কর্মসূচির আওতায় উজিরপুর মডেল থানা কমপ্লেক্স, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন, উজিরপুর শেরে বাংলা বালিকা বিদ্যালয়, মহিলা কলেজসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়েছে।

অ্যাডভোকেট আবদুল্লাহ আল তওয়াব সুমন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে তিনি এ উদ্যোগ নিয়েছেন। পুরো বৃক্ষরোপণ মৌসুমজুড়ে পৌরসভার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবেন।

তিনি বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উজিরপুর পৌরসভাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream