শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত বাংলাদেশ গড়তে নেতৃত্বে পরিবর্তন দরকার’

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস স্টাফ রিপোর্টার
| ফটো কার্ড

‘চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত বাংলাদেশ গড়তে নেতৃত্বে পরিবর্তন দরকার’
ছবি: প্রতিবেদক

চাঁদাবাজি,টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

তিনি বলেন,দেশের রাজনীতিতে গত ৫৫ বছরে যারা নেতৃত্ব দিয়েছেন,তাদের অনেকে দেশপ্রেমের কথা বললেও ক্ষমতায় যাওয়ার পর দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েছেন। এর ফলে সমাজে টেন্ডারবাজি,দাঙ্গাবাজি ও দুর্নীতির বিস্তার ঘটেছে এবং দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাঙ্গনে স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে সাদিক কায়েম বলেন,ক্যাম্পাসে কোনো ব্যক্তির নামে স্লোগান,শোডাউন কিংবা মহড়া দেওয়া যাবে না। শিক্ষার্থীদের প্রধান মনোযোগ পড়াশোনা ও গবেষণায় থাকা উচিত। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলেই ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণ সম্ভব।

তিনি আরও বলেন,ছাত্র-জনতার আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য ছিল না। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল এর মূল লক্ষ্য।

সরকারি চাকরিতে ঘুষ ও স্বজনপ্রীতি বন্ধের পাশাপাশি ভাইভা ও নিয়োগপ্রক্রিয়ায় বৈষম্য দূর করে সংবিধানসম্মত অধিকার নিশ্চিত করার দাবি জানান ডাকসু ভিপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন,সরকারি চাকরিতে দলীয় পরিচয়কে বিবেচনায় এনে নিয়োগ দেওয়া কিংবা চাকরিপ্রার্থীদের মধ্যে বৈষম্য করা মেনে নেওয়া হবে না। নিজেদের লোকজনকে চাকরি দেওয়ার জন্য নব্য ফ্যাসিবাদী পদ্ধতি অনুসরণের চেষ্টা হলে ছাত্র-জনতা আবার রাজপথে নামবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ প্রসঙ্গে তিনি বলেন,তখন দিল্লি,পিন্ডি কিংবা লন্ডনেও পালিয়ে রক্ষা পাওয়া যাবে না।

এদিকে,একই দিন বড়লেখা উপজেলায় ছাত্রশিবির আয়োজিত ছাত্র গণজমায়েতেও বক্তব্য দেন সাদিক কায়েম। সেখানে তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবিও তুলে ধরেন।

তিনি বলেন,চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে হলে নেতৃত্বের আমূল পরিবর্তন প্রয়োজন।

কুলাউড়া সরকারি কলেজের অনুষ্ঠানে ঢাকা পল্টন জামায়াতের আমির শাহিন আহমদ খান,কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী,পৌর আমির মো. জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন,কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার এবং কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আবু সাদিক কায়েম সাদিক কায়েম নামেই বেশি পরিচিত। ২০২৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন। এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়েও বিভিন্ন দায়িত্বে ছিলেন সাদিক কায়েম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত বাংলাদেশ গড়তে নেতৃত্বে পরিবর্তন দরকার’

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream