শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইউএনও কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

| ফটো কার্ড

ইউএনও কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি থানার সামনে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের আশপাশসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেক্টম্বর) সকালে এসব পোস্টার স্থানীয়দের নজরে আসার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে থানার মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে প্রকাশ্যে রাজনৈতিক পোস্টার লাগানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, কালকিনি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন হাওলাদার এবং ঢাকা কলেজ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মারুফ হোসেনের নেতৃত্বে এসব পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। 

কালকিনি থানা, কালকিনি পৌরসভার,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশ এবং শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে শেখ হাসিনার ছবি ও জন্মদিনের শুভেচ্ছাবার্তা সংবলিত পোস্টার দেখা গেছে।

আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৮০তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে পোস্টার লাগানো নিয়ে প্রশ্ন

বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশনা, প্রচারণা, সভা-সমাবেশসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

২০২৬ সালের জুনে সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও বলেন, বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠপর্যায়ে নিষিদ্ধ থাকবে।

এমন পরিস্থিতিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবরও জাতীয় গণমাধ্যমে এসেছে।

থানার সামনে পোস্টার, নজরদারি নিয়ে প্রশ্ন

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার মধ্যে এ ধরনের পোস্টার লাগানো হয়েছে কি না, সেটি প্রশাসনের খতিয়ে দেখা প্রয়োজন। তবে তাদের মতে, সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি হয়েছে কালকিনি থানার সামনে পোস্টার লাগানোর ঘটনায়।

তাদের প্রশ্ন, থানার প্রবেশপথ বা আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে যখন নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চলাচল থাকে, তখন কীভাবে প্রকাশ্যে পোস্টার লাগানো হলো? পোস্টার লাগানোর সময় দায়িত্বপ্রাপ্ত কোনো পুলিশ সদস্য বিষয়টি দেখেছেন কি না, দেখলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এষসব বিষয়ও পরিষ্কার হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।

সচেতন মহলের কয়েকজনের দাবি, শুধু পোস্টার অপসারণ করলেই বিষয়টির সমাধান হবে না। কারা পোস্টার লাগিয়েছে, কখন লাগিয়েছে, সরকারি স্থাপনার সামনে লাগানোর অনুমতি ছিল কি না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বিষয়টি জানতেন কি না এসব বিষয় প্রশাসনের পক্ষ থেকে যাচাই করা দরকার।

আওয়ামী লীগ নেতার বক্তব্য

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, “আমাদের দেহে যতদিন প্রাণ আছে, ততদিন আমরা শেখ হাসিনার গুণগান গেয়ে যাব। জন্মদিন উপলক্ষে আমাদের নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়ে পোস্টার-ব্যানার লাগিয়েছে। এতে আমাদের অপরাধ কী?

তবে তাঁর বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং পোস্টার লাগানোর সঙ্গে কারা সরাসরি জড়িত ছিলেন, সে বিষয়েও তিনি বিস্তারিত জানাননি।

বিএনপির অভিযোগ

অন্যদিকে স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, প্রশাসনের দুর্বলতার সুযোগে এ ধরনের কর্মকাণ্ড ঘটেছে। তাদের দাবি, নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে পরিচালিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে। তবে বিএনপি নেতাদের এসব বক্তব্যও তাদের রাজনৈতিক অবস্থান থেকে দেওয়া বলে উল্লেখ করেছেন স্থানীয়রা।

সাবেক মেয়রের বক্তব্য পাওয়া যায়নি

পোস্টার লাগানোর ঘটনায় অভিযোগের বিষয়ে কালকিনি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগে নাম আসা ঢাকা কলেজ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মারুফ হোসেনের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ওসির বক্তব্য

পোস্টার লাগানোর বিষয়ে জানতে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “১০ মিনিট পরে ফোন দিচ্ছি ভাই, এসব বিষয়ে পরে জানাচ্ছি।

তবে পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মূল প্রশ্ন এখন—নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে কীভাবে এ ধরনের পোস্টার লাগানো হলো এবং বিষয়টি প্রশাসনের নজরে আসতে এত সময় লাগল কেন?

স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলের পোস্টার লাগানোর বিষয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে তাকে দায়ী না করে নিরপেক্ষভাবে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদন ২০২৬ সালের সেপ্টেম্বরে হাইকোর্ট ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছে।

এদিকে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণার খবরও প্রকাশিত হয়েছে।

ফলে কালকিনিতে থানার সামনে এবং উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে জন্মদিনের পোস্টার লাগানোর ঘটনাটি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা, প্রশাসনিক নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইউএনও কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream