শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিংগাইরে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

| ফটো কার্ড

সিংগাইরে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার দক্ষিণ মাটিকাটা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে নটরডেম কলেজের প্রভাষক মো.ওমর আলীর সভাপতিত্বে বাংলার ঐতিহ্যবাহী খেলা  দক্ষিণ মাটিকাটা নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাজহারুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু সায়েম,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আলাউদ্দিন ও মো.আমজাদ হোসেন,  মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য,নৌকা বাইচ খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন,গোবিন্দল কশাই বাড়ী(নৌকা) ও রানার্সআপ জামশার মাসুদ রানা নৌকা। নৌকা বাইচ চলাকালীন সময়ে নদীতে নৌযান চলাচল ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করেছে।পরিশেষে খেলাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বিষয় : ঐতিহ্যবাহী নৌকা বাইচ সিংগাইরে কালীগঙ্গা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিংগাইরে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার দক্ষিণ মাটিকাটা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে নটরডেম কলেজের প্রভাষক মো.ওমর আলীর সভাপতিত্বে বাংলার ঐতিহ্যবাহী খেলা  দক্ষিণ মাটিকাটা নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাজহারুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু সায়েম,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আলাউদ্দিন ও মো.আমজাদ হোসেন,  মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য,নৌকা বাইচ খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন,গোবিন্দল কশাই বাড়ী(নৌকা) ও রানার্সআপ জামশার মাসুদ রানা নৌকা। নৌকা বাইচ চলাকালীন সময়ে নদীতে নৌযান চলাচল ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করেছে।পরিশেষে খেলাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream