শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চুরির অভিযোগে আটক বাবা: চা-রুটি খাইয়ে বাবার ব্যথায় হাত বুলিয়ে দিল ৯ বছরের মেয়ে

চুরির অভিযোগে আটক বাবা: মুখে খাবার তুলে দিল ৯ বছরের মেয়ে

ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। বামরাইল বাজারে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মারধর করছিল স্থানীয় লোকজন। চারপাশে মানুষের ভিড়, উত্তেজনা আর চিৎকার। এর মধ্যেই হঠাৎ ভিড় ঠেলে ছুটে আসে ৯ বছরের ছোট্ট এক মেয়ে—বাবাকে বাঁচাতে।

আটক ব্যক্তি অনিক হাওলাদার। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার চুরির অভিযোগে তিনি ধরা পড়েছিলেন। স্থানীয়ভাবে বিষয়গুলো মীমাংসাও করা হয়েছিল বলে দাবি তাদের। তবে এসব অভিযোগের বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভোরে বামরাইল বাজারে চুরির অভিযোগে অনিককে আটক করে স্থানীয়রা। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ দৃশ্য দেখে তার ৯ বছরের মেয়ে বাবাকে বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে ছুটে আসে। উপস্থিত লোকজনকে মারধর বন্ধ করার জন্য অনুরোধ করতে থাকে শিশুটি।

এরপর ঘটে যায় আরও হৃদয়স্পর্শী একটি দৃশ্য। বাবার জন্য চা ও রুটি নিয়ে আসে মেয়েটি। চায়ের মধ্যে রুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দিতে থাকে। আর কাঁদতে কাঁদতে বলে, “দেইখো বাবা, তোমার কিচ্ছু হইবে না।”

বাবার শরীরের ব্যথার জায়গায় ছোট্ট হাত দিয়ে বুলিয়ে দিতে দিতে সে জানতে চায়, “বেশি ব্যথা পাইছো বাবা?” চারপাশের উত্তেজনার মধ্যেও বাবা-মেয়ের এই দৃশ্য উপস্থিত অনেকের মন ছুঁয়ে যায়।

অনিকের বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলেও ৯ বছরের শিশুটির কাছে তিনি কোনো অপরাধী নন—তিনি শুধু তার বাবা। বাবার প্রতি সন্তানের এই নিঃশর্ত ভালোবাসার দৃশ্যটি উপস্থিত মানুষের সামনে এক গভীর মানবিকতার বার্তা তুলে ধরে।

পরে শিশুটির বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে স্থানীয় সালিশের মাধ্যমে অনিককে ছেড়ে দেওয়া হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্থানীয়রা বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নিয়েছেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

ঘটনাটি শুধু চুরির অভিযোগের বিষয় নয়; একই সঙ্গে প্রশ্ন তুলেছে—কোনো অপরাধের অভিযোগ থাকলেও প্রকাশ্যে কাউকে মারধর করার আগে তার পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশুদের ওপর এর প্রভাবের কথাও কি ভাবা উচিত নয়?

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির অভিযোগে আটক বাবা: চা-রুটি খাইয়ে বাবার ব্যথায় হাত বুলিয়ে দিল ৯ বছরের মেয়ে

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream