শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমার মির্জাগঞ্জে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর স্বাভাবিক চলাচল

প্রতিবেদক

‎ তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও মির্জাগঞ্জ রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে নীলফামারীর ডোমারে রেললাইন অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীরা।

‎শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশন এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।

‎অবরোধের ফলে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন চিলাহাটি স্টেশনে এবং রূপসা এক্সপ্রেস ডোমার স্টেশনে আটকা পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

‎আন্দোলনকারীদের দাবি, মির্জাগঞ্জ রেলস্টেশনটি আশপাশের পাঁচ-ছয়টি ইউনিয়নের মানুষের গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও পণ্য পরিবহনে এ স্টেশন ব্যবহার করেন। কিন্তু স্টেশনটিতে পর্যাপ্ত সুবিধা না থাকায় দীর্ঘদিন ধরে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎বিশেষ করে বর্তমানে ট্রেনগুলো ২ নম্বর লাইনে দাঁড়ানোয় প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার পরিবর্তে নিচ থেকে উঠতে হয়। এতে নারী, শিশু ও বয়স্কদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ঝুঁকির মধ্যে পড়েন। এ কারণে দ্রুত ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবি জানান তারা।

‎আন্দোলনে অংশ নেওয়া রহমত আলী বলেন, “মির্জাগঞ্জ স্টেশনটি কয়েকটি ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্মের সমস্যা থাকায় যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে। আমরা এ সমস্যার স্থায়ী সমাধান চাই।”

‎খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী, বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন।

‎ইউএনও শায়লা সাঈদ তন্বী বলেন, স্থানীয় জনগণের দাবিগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রয়োজনীয় উদ্যোগের জন্য সুপারিশ করা হবে। জনগণের দুর্ভোগ কমাতে প্রশাসন সহযোগিতা করবে।

‎রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান বলেন, ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্ম চালুর বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত। আন্দোলনকারীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

‎আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা।

‎অবরোধ প্রত্যাহারের পর দুপুর ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। আটকে থাকা ট্রেনগুলোও নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডোমার মির্জাগঞ্জে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর স্বাভাবিক চলাচল

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream