শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কাপাসিয়ায় দোকানে জাল টাকা দিতে গিয়ে ধরা খেল যুবক, পুলিশে সোপর্দ

| ফটো কার্ড

কাপাসিয়ায় দোকানে জাল টাকা দিতে গিয়ে ধরা খেল যুবক, পুলিশে সোপর্দ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় দোকানে জাল টাকা চালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আসিক (২৫) নামে এক যুবক হাতেনাতে আটক হয়েছেন। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলার দশ্যূনারায়নপুর এলাকার একটি বিকাশের দোকানে এ ঘটনা ঘটে। আটক আসিক ভুবনের চালা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল বেলা আসিক দশ্যূনারায়নপুর বাজারের একটি বিকাশের দোকানে টাকা ক্যাশ-ইন করতে যান। এ সময় তিনি দোকানিকে মোট ৬,৫০০ টাকা দেন। নোটগুলো সন্দেহজনক মনে হলে দোকানি ও উপস্থিত এলাকাবাসী পরীক্ষা করে দেখতে পান এর মধ্যে ১,০০০ টাকার দুইটি এবং ৫০০ টাকার ৯টি নোট অর্থাৎ ৫,৫০০ টাকাই জাল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিক তাকে হাতেনাতে ধরে ফেলে এবং কাপাসিয়া থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসিককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, আটক যুবকের কাছ থেকে ভুয়া ও জাল নোট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন, জাল টাকাসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা লেনদেনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : পুলিশে সোপর্দ কাপাসিয়ায় দোকান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কাপাসিয়ায় দোকানে জাল টাকা দিতে গিয়ে ধরা খেল যুবক, পুলিশে সোপর্দ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় দোকানে জাল টাকা চালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আসিক (২৫) নামে এক যুবক হাতেনাতে আটক হয়েছেন। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলার দশ্যূনারায়নপুর এলাকার একটি বিকাশের দোকানে এ ঘটনা ঘটে। আটক আসিক ভুবনের চালা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল বেলা আসিক দশ্যূনারায়নপুর বাজারের একটি বিকাশের দোকানে টাকা ক্যাশ-ইন করতে যান। এ সময় তিনি দোকানিকে মোট ৬,৫০০ টাকা দেন। নোটগুলো সন্দেহজনক মনে হলে দোকানি ও উপস্থিত এলাকাবাসী পরীক্ষা করে দেখতে পান এর মধ্যে ১,০০০ টাকার দুইটি এবং ৫০০ টাকার ৯টি নোট অর্থাৎ ৫,৫০০ টাকাই জাল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিক তাকে হাতেনাতে ধরে ফেলে এবং কাপাসিয়া থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসিককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, আটক যুবকের কাছ থেকে ভুয়া ও জাল নোট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন, জাল টাকাসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা লেনদেনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream