মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি কমাতে ৬টি সিলিং ফ্যান দিয়েছে অলাভজনক সামাজিক সংস্থা ‘সোশ্যাল এইড’।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফ্যানগুলো ফিটিংসহ প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে,রোগীর চাপ বেশি থাকায় অনেক সময় রোগীদের বারান্দায় অবস্থান করতে হয়। সেখানে পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের সঙ্গে আলোচনা করে সোশ্যাল এইডের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
ডা. সিনথিয়া তাসমিন বলেন,রোগীদের স্বস্তির জন্য সিলিং ফ্যান দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়। এতে হাসপাতালের পরিবেশ আরও রোগীবান্ধব হবে।
সোশ্যাল এইডের মৌলভীবাজার জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ বলেন, মানুষের প্রয়োজনের জায়গায় পাশে দাঁড়ানোই সোশ্যাল এইডের লক্ষ্য। রোগীদের কষ্টের কথা বিবেচনায় নিয়ে দ্রুত ফ্যানগুলো সরবরাহ করা হয়েছে।
এ সময় ডা. বিশ্বজিৎ দেব,ডা. আকাশ নুনিয়া,বিনয় সিং রাউতিয়া,মো. মাজহারুল ইসলাম ও তানজিমা আক্তার তান্নিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়,এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি রোগীদের সুবিধার্থে আরও ৩টি সিলিং ফ্যান দান করেন।
মতামত