সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাজনগরে বাড়ি বাড়ি খোঁজ নিয়ে হাম-রুবেলা ও এইচপিভি টিকাদান

ডা: বর্ণালী দাশ হাম-রুবেলা টিকাদানে

মৌলভীবাজারের রাজনগরে হাম-রুবেলা (এমআর) ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার আওতা থেকে বাদ পড়া শিশু-কিশোরীদের খুঁজে বের করে টিকা প্রদানের লক্ষ্যে বিশেষ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাজনগর চা বাগান হাসপাতালে এ বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। টিকার আওতা থেকে বাদ পড়া শিশু-কিশোরীদের বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধানের মাধ্যমে চিহ্নিত করে তাদের টিকাদানের উদ্যোগ নেওয়া হয়।

বিশেষ টিকাদান ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ। এ সময় তিনি সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের শতভাগ লক্ষ্যভিত্তিক শিশু-কিশোরীকে টিকার আওতায় আনতে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

ডা. বর্ণালী দাশ বলেন,হাম-রুবেলা ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা শিশু-কিশোরীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু বা কিশোরী যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যেই বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান ও বিশেষ ক্যাম্পের মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে। শতভাগ টিকাদান নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বিশেষ টিকাদান ক্যাম্প সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শক,স্যানিটারি ইন্সপেক্টর,রাজনগর চা বাগান হাসপাতাল কর্তৃপক্ষ,সীমান্তিকের প্রতিনিধি, হীড বাংলাদেশের প্রতিনিধি এবং বাগানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সংশ্লিষ্টরা জানান,নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যাওয়া শিশু-কিশোরীদের চিহ্নিত করে পর্যায়ক্রমে তাদের টিকার আওতায় আনতে এ ধরনের বিশেষ উদ্যোগ অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

রাজনগরে বাড়ি বাড়ি খোঁজ নিয়ে হাম-রুবেলা ও এইচপিভি টিকাদান

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream