সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

এপিবিএনে এমএফএস প্রশিক্ষণ, সনদ প্রদান

এপিবিএনে এমএফএস প্রশিক্ষণ, সনদ প্রদান
প্রশিক্ষণ শেষ সনদ গ্রহণ করছেন এএসআই পাবেল

বাংলাদেশে দ্রুত বিকাশমান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতের সম্ভাবনা,সমসাময়িক চ্যালেঞ্জ এবং নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বাড়াতে ঢাকায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) ঢাকার উত্তরার এপিবিএন সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘Prospects & Contemporary Challenges of Mobile Financial Services in Bangladesh’ শীর্ষক প্রশিক্ষণে এমএফএস খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা,ডিজিটাল লেনদেনের নিরাপত্তা,আর্থিক প্রতারণা প্রতিরোধ এবং এমএফএস ব্যবস্থাপনার বিভিন্ন সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপিবিএনের অতিরিক্ত আইজিপি মো. হাসিব আজিজ,বিপিএম। প্রশিক্ষণের মূল রিসোর্স পারসন ছিলেন এপিবিএনের সাবেক অতিরিক্ত আইজিপি মো. শাহ আলম,পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাসিব আজিজ ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে সতর্কতা,দায়িত্বশীলতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে প্রতারণা ও সাইবার অপরাধের ঝুঁকিও তৈরি হচ্ছে। এ কারণে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতনতা,দক্ষতা এবং সমসাময়িক প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকা জরুরি।

তিনি আরও বলেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রযুক্তিনির্ভর আর্থিক অপরাধের ধরন ও প্রতিরোধের কৌশল সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। এ ধরনের উদ্যোগ নিরাপদ ডিজিটাল আর্থিক পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক এমএফএস ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। একই সঙ্গে নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল লেনদেন,আর্থিক প্রতারণা প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার কার্যকর ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে ৮ এপিবিএন,উখিয়া, কক্সবাজার জোনের ইনচার্জ,সাইবার ক্রাইম,অপস অ্যান্ড ইন্টেলিজেন্স এবং মিডিয়া শাখার এএসআই পাবেল সহ অন্যান্যদের সনদ দেওয়া হয়।

সনদপ্রাপ্ত এএসআই পাবেল বলেন, এমএফএস খাতের কার্যক্রম,ডিজিটাল লেনদেনের নিরাপত্তা এবং আর্থিক প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ থেকে বাস্তবভিত্তিক জ্ঞান পাওয়া গেছে। মাঠপর্যায়ে সাইবার অপরাধ ও ডিজিটাল আর্থিক প্রতারণা মোকাবিলায় এ প্রশিক্ষণ কাজে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের মতে,এমএফএস খাতের বিস্তারের সঙ্গে নিরাপত্তা ও সচেতনতার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ধরনের প্রশিক্ষণ পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

এপিবিএনে এমএফএস প্রশিক্ষণ, সনদ প্রদান

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream