নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের মত একযোগে নীলফামারীর সৈয়দপুরেও এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সামসুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষার্থী ও সাহিত্য সাংষ্কৃতিক সংগঠন কর্তৃপক্ষ।
প্রতিযোগিতায় বিষয়ের মধ্যে রয়েছে সঙ্গীত (নজরুল সঙ্গীত), আবৃত্তি (নজরুলের নির্বাচিত কবিতা), চিত্রাঙ্কন, অভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা। এসব বিষয়ে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যামিক ও কারিগরি বিদ্যালয় (মাথামিক পর্যায়), মাদরাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ করেছে ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের শিক্ষার্থীরা।
মতামত