বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক ও মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবরের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবন শেষে বিদায় নিলেন অধ্যক্ষ বদরুল হক ও প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবর।
সোমবার (৩১ আগস্ট) সকালে বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার হলরুমে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্র বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক ও মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবরের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবন শেষে বিদায় নিলেন অধ্যক্ষ বদরুল হক ও প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবর। ধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল ইসলাম। বিদায়ী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল আউয়ালসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল ইসলাম বলেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে একজন শিক্ষকের অবদান কখনোই শুধু চাকরির সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। দীর্ঘদিনের কর্মজীবনে অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক ও প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবর মাদরাসার শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানটির উন্নয়নে যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা সততা ও দায়িত্বশীলতা নতুন প্রজন্মের শিক্ষক শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়। অবসর গ্রহণ করলেও তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যতেও মাদরাসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক বলেন, দীর্ঘ কর্মজীবনে এই মাদরাসা তাঁর কাছে শুধু একটি কর্মস্থল ছিল না; বরং এটি ছিল তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষকতা জীবনে তিনি কখনো ব্যক্তিগত লাভ-লোভের কথা চিন্তা করেননি। সবসময় মাদরাসার উন্নয়ন শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার পরিবেশ সুন্দর করার জন্য কাজ করার চেষ্টা করেছেন।
তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। সেজন্য তিনি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও মাদরাসা সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। অবসরের পরও মাদরাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নিজের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিদায়ী প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবর বলেন একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং সেটিকে এগিয়ে নেওয়া একদিনের কাজ নয়। দীর্ঘ সময় ধরে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান এগিয়ে যায়। বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।ভতিনি বলেন এই মাদরাসার শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে এটাই তাঁর সবচেয়ে বড় প্রত্যাশা। মাদরাসার বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার মান ধরে রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই শিক্ষকের দীর্ঘদিনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁদের সুস্থতা দীর্ঘায়ু ও অবসরজীবনের সফলতা কামনা করেন।
পরে বিদায়ী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক ও প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবরকে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ও বিদায়ী শুভেচ্ছা জানানো হয়
মতামত