সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

লালমনিরহাটে চায়না ও কারেন্ট জাল বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অবৈধ চায়না ও কারেন্ট জাল মজুদ ও বিক্রির দায়ে রমজান আলী (১৯) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রমজান আলী মহিষাশহর গ্রামের ছামসুল হকের ছেলে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৭.৩০ থেকে দুপুর ১.১৫ পর্যন্ত উপজেলার মহিষাশহর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব গুঞ্জন বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মহিষাশহর গ্রামে রমজান আলীর অবৈধভাবে  রাখা বিক্রির জন্য রাখা ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা মূল্যের ১৫ কেজি চায়না ও ৪২০০০০ (চার লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ১৬০৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রমজান আলীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) লঙ্ঘনের দায়ে আইনের ৫(১) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও উপজেলার সাগরঘাটের সতি নদী ও কমলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০৭ টি চায়না জাল ও ৫৯ টি কারেন্ট জাল জব্দ এবং ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করা হয়।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস বলেন, "চায়না ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করলে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীর পোনা ও ডিম নষ্ট হয়। এতে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই অবৈধ এসব জালের ব্যবহার, বিক্রি, মজুদ ও আমদানির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

লালমনিরহাটে চায়না ও কারেন্ট জাল বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অবৈধ চায়না ও কারেন্ট জাল মজুদ ও বিক্রির দায়ে রমজান আলী (১৯) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রমজান আলী মহিষাশহর গ্রামের ছামসুল হকের ছেলে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৭.৩০ থেকে দুপুর ১.১৫ পর্যন্ত উপজেলার মহিষাশহর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব গুঞ্জন বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মহিষাশহর গ্রামে রমজান আলীর অবৈধভাবে  রাখা বিক্রির জন্য রাখা ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা মূল্যের ১৫ কেজি চায়না ও ৪২০০০০ (চার লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ১৬০৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রমজান আলীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) লঙ্ঘনের দায়ে আইনের ৫(১) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও উপজেলার সাগরঘাটের সতি নদী ও কমলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০৭ টি চায়না জাল ও ৫৯ টি কারেন্ট জাল জব্দ এবং ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করা হয়।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস বলেন, "চায়না ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করলে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীর পোনা ও ডিম নষ্ট হয়। এতে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই অবৈধ এসব জালের ব্যবহার, বিক্রি, মজুদ ও আমদানির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।"

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream