জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আওতায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিট পেনশন স্ল্যাবভিত্তিক সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনস্কেল অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে পেনশন বৃদ্ধির এই তথ্য জানানো হয়। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং কম পেনশন পাওয়া সাবেক কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান নিশ্চিত করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পেনশন বৃদ্ধির স্ল্যাবভিত্তিক হার:
৯ হাজার টাকা বা তার কম: নিট পেনশন বৃদ্ধি পাবে ১০০ শতাংশ।
৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা: নিট পেনশন বৃদ্ধি পাবে ৭৫ শতাংশ।
২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা: নিট পেনশন বৃদ্ধি পাবে ৬৫ শতাংশ।
৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা: নিট পেনশন বৃদ্ধি পাবে ৬০ শতাংশ।
৪০ হাজার ১ টাকা বা তার বেশি: নিট পেনশন বৃদ্ধি পাবে ৫৫ শতাংশ।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন বৃদ্ধি সরাসরি ও ধাপে ধাপে পেনশনভোগীদের ক্ষেত্রে কার্যকর করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘এক গ্রেড, এক পেনশন’ (OROP) পদ্ধতি চালুর প্রতিশ্রুতি থাকলেও, প্রয়োজনীয় তথ্যের অভাব ও অতিরিক্ত আর্থিক খরচের কথা বিবেচনা করে ২০৩০ সালের মধ্যে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ওআরওপি (OROP) পুরোপুরি চালুর পূর্ব পর্যন্ত এই স্ল্যাবভিত্তিক বিকল্প সুবিধাই কার্যকর থাকবে।
মতামত