বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।  নতুন অনুমোদিত বেতন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডে সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে। 

এতে গ্রেড-১-এর কর্মকর্তাদের জন্য মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে সোমবার সকালে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান, বাজেট বরাদ্দ এবং সরকারের ওপর এর সম্ভাব্য আর্থিক প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।উক্ত পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।  নতুন অনুমোদিত বেতন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডে সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে। 

এতে গ্রেড-১-এর কর্মকর্তাদের জন্য মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে সোমবার সকালে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান, বাজেট বরাদ্দ এবং সরকারের ওপর এর সম্ভাব্য আর্থিক প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।উক্ত পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream