সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বান্দরবানে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বান্দরবানে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বান্দরবান পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩০ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মিজ্ মাম্যাচিং।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশাসকের প্রতিনিধি, পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, পরিষদের এক্সিকিউটিভ অফিসার জনাব মুহাঃ আবুল মনসুর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব মোঃ দিদারুল আলম এবং বিভিন্ন সরকারি বিভাগের প্রধানগণ।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বিভিন্ন দপ্তরের কার্যক্রমের সমন্বয় এবং জনগণের জীবনমান উন্নয়নে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চেয়ারম্যান সভায় সরকারি বিভাগগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে জেলার পাহাড়ি জনপদের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বান্দরবানে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবান পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩০ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মিজ্ মাম্যাচিং।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশাসকের প্রতিনিধি, পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, পরিষদের এক্সিকিউটিভ অফিসার জনাব মুহাঃ আবুল মনসুর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব মোঃ দিদারুল আলম এবং বিভিন্ন সরকারি বিভাগের প্রধানগণ।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বিভিন্ন দপ্তরের কার্যক্রমের সমন্বয় এবং জনগণের জীবনমান উন্নয়নে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চেয়ারম্যান সভায় সরকারি বিভাগগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে জেলার পাহাড়ি জনপদের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream