শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ৩৮ জন, রাজশাহীতে ৩৩ জন এবং বরিশালে ১৮ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৫ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৩ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ২২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৪১ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৪৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, মোট আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৬ শতাংশ। তবে মৃত্যুর ক্ষেত্রে নারীদের হার বেশি—৫২ দশমিক ১ শতাংশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ৩৮ জন, রাজশাহীতে ৩৩ জন এবং বরিশালে ১৮ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৫ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৩ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ২২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৪১ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৪৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, মোট আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৬ শতাংশ। তবে মৃত্যুর ক্ষেত্রে নারীদের হার বেশি—৫২ দশমিক ১ শতাংশ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream