শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, আগের সরকারের সময়ে করা বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপি সরকার কাজ করছে বলেও জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, দেশের স্বার্থ রক্ষার পরই অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধু দেশের দুটি জাহাজ একসঙ্গে এলে বন্ধু দেশের জাহাজ আগে খালাস পাওয়ার মতো ব্যবস্থা দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের সময়ে দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তি করা হয়েছিল। বর্তমান সরকার সেসব চুক্তি থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েছে।

এদিকে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন চিফ হুইপ। স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নুরুল ইসলাম মনি বলেন, শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ বর্তমান সরকার পরিশোধ করেছে। দেশে বর্তমানে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকারের আন্তরিকতার ঘাটতি নেই উল্লেখ করে চিফ হুইপ বলেন, দেশকে আরও এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে বাংলাদেশকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, আগের সরকারের সময়ে করা বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপি সরকার কাজ করছে বলেও জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, দেশের স্বার্থ রক্ষার পরই অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধু দেশের দুটি জাহাজ একসঙ্গে এলে বন্ধু দেশের জাহাজ আগে খালাস পাওয়ার মতো ব্যবস্থা দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের সময়ে দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তি করা হয়েছিল। বর্তমান সরকার সেসব চুক্তি থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েছে।

এদিকে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন চিফ হুইপ। স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নুরুল ইসলাম মনি বলেন, শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ বর্তমান সরকার পরিশোধ করেছে। দেশে বর্তমানে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকারের আন্তরিকতার ঘাটতি নেই উল্লেখ করে চিফ হুইপ বলেন, দেশকে আরও এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে বাংলাদেশকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream