শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক
ছবি: সংগৃহীত

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস কবে থেকে শুরু হবে, তা নির্ধারণে শনিবার (১২ সেপ্টেম্বর) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে রবিউস সানি মাসের তারিখ নির্ধারণে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার সন্ধ্যায় দেশের কোথাও রবিউস সানির চাঁদ দেখা গেলে সেদিন রবিউল আউয়াল মাসের ২৯ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে নতুন মাস রবিউস সানির গণনা শুরু হবে।

অন্যদিকে, শনিবার চাঁদ দেখা না গেলে রবিবার রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। তখন সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি মাসের গণনা শুরু হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস কবে থেকে শুরু হবে, তা নির্ধারণে শনিবার (১২ সেপ্টেম্বর) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে রবিউস সানি মাসের তারিখ নির্ধারণে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার সন্ধ্যায় দেশের কোথাও রবিউস সানির চাঁদ দেখা গেলে সেদিন রবিউল আউয়াল মাসের ২৯ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে নতুন মাস রবিউস সানির গণনা শুরু হবে।

অন্যদিকে, শনিবার চাঁদ দেখা না গেলে রবিবার রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। তখন সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি মাসের গণনা শুরু হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream