আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজবাড়ীর পাংশার হাবাসপুরে প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণ হলে দেশের ২৪টি জেলায় কৃষি, মৎস্য ও বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আসবে। এর ফলে এসব এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষার কাজ শুরু হয়েছিল। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে সাত বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্প এলাকার কারিগরি সমীক্ষা সম্পন্ন করার লক্ষ্যেই সংশ্লিষ্টদের নিয়ে সরেজমিন পরিদর্শন করা হচ্ছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামীণ উন্নয়নের চিন্তাকে গুরুত্ব দিয়ে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষিতে গতি আনার পাশাপাশি দেশের স্বনির্ভরতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
এর আগে চলতি বছরের ১৩ মে একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রক
মতামত