শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিপদে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাঁধন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

বিপদে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাঁধন
বিপদে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাঁধন

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হওয়ার পর নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং বিপদে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তার মাধ্যমে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

পোস্টে বাঁধন লেখেন, “জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি করে, তখন সবসময় মনে রাখবেন অন্য প্রান্তে হয়তো আপনার জন্য সুন্দর কিছু অপেক্ষা করছে।”

 নিজের দুঃসহ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি লেখেন, “কী দীর্ঘ এক যাত্রা ছিল এটি! যেখানে ছিল অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া, এমনকি নিজের মানুষদের কাছ থেকেই পরিত্যক্ত হওয়ার অনুভূতি। কিন্তু এত কিছুর পরও উপলব্ধি করেছি—কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই আসে সবচেয়ে বড় সমর্থন।”

বিপদের পর আইনি ও মানসিক সমর্থন দেওয়ার জন্য তিনি বাংলাদেশ সরকার, ইতালি সরকার, ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, নিজের কিছু মানুষ যখন দূরে সরে গিয়েছিল, তখন এসব প্রতিষ্ঠানই তাঁর সুরক্ষার বড় উৎস হয়ে উঠেছিল।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। গত ৭ সেপ্টেম্বর রাতে স্বজনদের সঙ্গে ভেনিসের একটি পার্কে অবস্থানকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক তাঁর ওপর হামলা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাস তাঁর সহায়তায় এগিয়ে আসে এবং দেশ-বিদেশের সংস্কৃতিপ্রেমীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বিপদে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাঁধন

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হওয়ার পর নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং বিপদে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তার মাধ্যমে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

পোস্টে বাঁধন লেখেন, “জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি করে, তখন সবসময় মনে রাখবেন অন্য প্রান্তে হয়তো আপনার জন্য সুন্দর কিছু অপেক্ষা করছে।”

 নিজের দুঃসহ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি লেখেন, “কী দীর্ঘ এক যাত্রা ছিল এটি! যেখানে ছিল অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া, এমনকি নিজের মানুষদের কাছ থেকেই পরিত্যক্ত হওয়ার অনুভূতি। কিন্তু এত কিছুর পরও উপলব্ধি করেছি—কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই আসে সবচেয়ে বড় সমর্থন।”

বিপদের পর আইনি ও মানসিক সমর্থন দেওয়ার জন্য তিনি বাংলাদেশ সরকার, ইতালি সরকার, ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, নিজের কিছু মানুষ যখন দূরে সরে গিয়েছিল, তখন এসব প্রতিষ্ঠানই তাঁর সুরক্ষার বড় উৎস হয়ে উঠেছিল।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। গত ৭ সেপ্টেম্বর রাতে স্বজনদের সঙ্গে ভেনিসের একটি পার্কে অবস্থানকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক তাঁর ওপর হামলা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাস তাঁর সহায়তায় এগিয়ে আসে এবং দেশ-বিদেশের সংস্কৃতিপ্রেমীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream