মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

‘শিল্পী হওয়াটাই যেন পাপ’—বাঁধনের পাশে মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

‘শিল্পী হওয়াটাই যেন পাপ’—বাঁধনের পাশে মৌসুমী হামিদ
‘শিল্পী হওয়াটাই যেন পাপ’—বাঁধনের পাশে মৌসুমী হামিদ

অভিনয়শিল্পী মৌসুমী হামিদ ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তার মতে, ‘এই দেশে শিল্পী হওয়াটাই যেন পাপের,’ বিদেশের মাটিতে বাঁধনের ওপর হামলা ঘটনা মনে করিয়ে দেয়।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মৌসুমী হামিদ লেখেন, ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপের। কারণ, শিল্পীরাই দেখি সবচেয়ে বড় রাজনীতিবিদ হিসেবে কথা বলছেন। কোনো শিল্পীর ওপর হামলাই কাম্য নয়। সেটা ৩২ নম্বরে হোক আর ইতালির ভেনিসেই হোক। ’

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে মৌসুমী বলেন, জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও দেশের ভালো-মন্দ নিয়ে সবসময় কথা বলেছেন। একই সঙ্গে একজন শিল্পী হিসেবে আরেক শিল্পীর পাশে থাকার কথাও জানান তিনি।

বাঁধনের ওপর হামলাকে কেন্দ্র করে শিল্পীদের একাংশের বক্তব্যের সমালোচনা করে মৌসুমী লেখেন, ‘যেসব শিল্পীরা আজমেরী হক বাঁধনের ওপর হওয়া হামলাকে সমর্থন করছেন বা তুলনা করছেন, বলছেন যারা বাঁধনের জন্য কানছে তারা ৩২ নম্বরে হামলার সময় কথা বলে নাই কেন। তাদেরকে বলতেছি, আপনারা যদি মনে করেন ৩২ নম্বরে একজনের কাপড় টেনে ছেঁড়া হইছে দেখে এখন আর একজনের কাপড় টেনে ছেঁড়ার অধিকার আপনারা যে রাজনৈতিক দল সমর্থন করেন তাদের আছে। তাইলে আপনারা কিসের নেতা হবেন, সেটা বুঝা যাইতেছে। আপনেরা দেশের জন্য কি করবেন সেটাও বুঝা যাইতেছে।’

jwARI.fetch( $( "#ari-image-jw6aa000ee009d3" ) );

তিনি আরও বলেন, দলীয় পরিচয়ের ভিত্তিতে শিল্পী বা মানুষকে বিচার করার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। মানুষের নেতৃত্ব ও মানবিকতার জায়গাটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মৌসুমী হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও মওলানা ভাসানীর মতো নেতাদের উদাহরণ টানেন।

পোষ্টের শেষাংশে তিনি লিখেন, ‘শিল্পী হয়ে মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে বিচার করা ভুলে আমরা শুধুমাত্র দল দিয়ে বিচার করা শিখতেছি, বাহ!’

বিষয় : হামলা অভিনেত্রী সোশ্যাল মিডিয়া আজমেরী হক বাঁধন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

‘শিল্পী হওয়াটাই যেন পাপ’—বাঁধনের পাশে মৌসুমী হামিদ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অভিনয়শিল্পী মৌসুমী হামিদ ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তার মতে, ‘এই দেশে শিল্পী হওয়াটাই যেন পাপের,’ বিদেশের মাটিতে বাঁধনের ওপর হামলা ঘটনা মনে করিয়ে দেয়।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মৌসুমী হামিদ লেখেন, ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপের। কারণ, শিল্পীরাই দেখি সবচেয়ে বড় রাজনীতিবিদ হিসেবে কথা বলছেন। কোনো শিল্পীর ওপর হামলাই কাম্য নয়। সেটা ৩২ নম্বরে হোক আর ইতালির ভেনিসেই হোক। ’

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে মৌসুমী বলেন, জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও দেশের ভালো-মন্দ নিয়ে সবসময় কথা বলেছেন। একই সঙ্গে একজন শিল্পী হিসেবে আরেক শিল্পীর পাশে থাকার কথাও জানান তিনি।

বাঁধনের ওপর হামলাকে কেন্দ্র করে শিল্পীদের একাংশের বক্তব্যের সমালোচনা করে মৌসুমী লেখেন, ‘যেসব শিল্পীরা আজমেরী হক বাঁধনের ওপর হওয়া হামলাকে সমর্থন করছেন বা তুলনা করছেন, বলছেন যারা বাঁধনের জন্য কানছে তারা ৩২ নম্বরে হামলার সময় কথা বলে নাই কেন। তাদেরকে বলতেছি, আপনারা যদি মনে করেন ৩২ নম্বরে একজনের কাপড় টেনে ছেঁড়া হইছে দেখে এখন আর একজনের কাপড় টেনে ছেঁড়ার অধিকার আপনারা যে রাজনৈতিক দল সমর্থন করেন তাদের আছে। তাইলে আপনারা কিসের নেতা হবেন, সেটা বুঝা যাইতেছে। আপনেরা দেশের জন্য কি করবেন সেটাও বুঝা যাইতেছে।’

jwARI.fetch( $( "#ari-image-jw6aa000ee009d3" ) );

তিনি আরও বলেন, দলীয় পরিচয়ের ভিত্তিতে শিল্পী বা মানুষকে বিচার করার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। মানুষের নেতৃত্ব ও মানবিকতার জায়গাটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মৌসুমী হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও মওলানা ভাসানীর মতো নেতাদের উদাহরণ টানেন।

পোষ্টের শেষাংশে তিনি লিখেন, ‘শিল্পী হয়ে মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে বিচার করা ভুলে আমরা শুধুমাত্র দল দিয়ে বিচার করা শিখতেছি, বাহ!’

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream