মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বাঁধনের ওপর হামলা, ‘লজ্জিত ও ক্ষুব্ধ’ সাফা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

বাঁধনের ওপর হামলা, ‘লজ্জিত ও ক্ষুব্ধ’ সাফা
বাঁধনের ওপর হামলা, ‘লজ্জিত ও ক্ষুব্ধ’ সাফা

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে একটি পার্কে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। তাদের মধ্যে অভিনেত্রী সাফা কবির রয়েছেন । তিনি বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় মর্মাহত, ক্ষুব্ধ ও লজ্জিত বলে জানিয়েছেন।

সাফা কবির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাঁধন আপু ও তার পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়।’

দেশের বাইরে কোনো চলচ্চিত্র উৎসবে শিল্পীরা নিজেদের কাজ ও দেশের প্রতিনিধিত্ব করতে গেলে তাদের সম্মান ও নিরাপত্তা পাওয়ার কথা উল্লেখ করে সাফা আরও লিখেছেন, ‘একজন শিল্পী যখন দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তাঁর প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা। অপমান, হয়রানি বা আতঙ্ক নয়।’

শিল্পীদের রাজনীতির টানাপোড়েনে জড়ানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সাফা কবির। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, আমাদের দেশের শিল্পীদের বারবার কোনো না কোনোভাবে রাজনীতির জঘন্য টানাপোড়েনের মধ্যে টেনে আনা হয়। শিল্পী সত্য, ন্যায় ও মানুষের কথা বলবেন—এটাই তো শিল্পীর স্বাধীনতা। কিন্তু সেই কণ্ঠের জন্য কেন তাঁকে বারবার মূল্য দিতে হবে?’

এ ধরনের ঘটনার কারণে বিদেশে পুরো বাংলাদেশের মানুষকে নেতিবাচকভাবে দেখার আশঙ্কার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। সাফা লিখেছেন, ‘আরও কষ্ট হয় যখন কিছু মানুষের আচরণের কারণে পুরো জাতিকে বিচার করা হয়, আমাদের হিংস্র, উগ্র কিংবা অসভ্য হিসেবে পরিচিত হতে হয়। কিছু মানুষের কাজের দায় কেন একটি পুরো দেশের মানুষ বহন করবে? কেন সাধারণ বাংলাদেশিদের তার মূল্য দিতে হবে, দেশের বাইরে সম্মান থেকে শুরু করে ভিসা কিংবা চলাচলের ক্ষেত্রেও?’

বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে সাফা বলেন, ‘বাঁধন আপুর সঙ্গে যা ঘটেছে, তাতে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমি চাই, এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং তিনি ন্যায়বিচার পান।’

তবে এমন ঘটনা কয়েক দিনের আলোচনা-সমালোচনার পর যেন হারিয়ে না যায়, সেই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। সাফার ভাষায়, ‘তবে একই সঙ্গে ভয়ও হয়, এই ঘটনাটিও কি কয়েক দিনের খবর হয়ে থাকবে? কিছু আলোচনা, কিছু প্রতিবাদ, কিছু সংবাদ, তারপর নতুন কোনো ঘটনার নিচে চাপা পড়ে যাবে?’

সবশেষে বিষয়টি শুধু একজন শিল্পীর নিরাপত্তার প্রশ্ন নয় বলেও মন্তব্য করেন সাফা কবির। তিনি লিখেছেন, ‘আমরা যেন ভুলে না যাই। কারণ একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান এবং স্বাধীনতার প্রশ্ন শুধু একজন শিল্পীর নয়, এটি আমাদের সমাজ, আমাদের দেশ এবং আমাদের পরিচয়েরও প্রশ্ন। একজন শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনীতির মূল্য হওয়া উচিত নয়।’

বিষয় : আজমেরী হক বাঁধন সাফা কবির

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলা, ‘লজ্জিত ও ক্ষুব্ধ’ সাফা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream