বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ: পরিবর্তন হলো ১৬৮৪ শিক্ষার্থীর ফলাফল

| ফটো কার্ড

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ: পরিবর্তন হলো ১৬৮৪ শিক্ষার্থীর ফলাফল

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশিত হয়েছে। পুনঃনিরীক্ষণের পর বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: আব্দুল মতিন জানিয়েছেন, শিক্ষার্থীদের আবেদন পাওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়েছে। এ সময় নম্বর গণনা, নম্বর ওঠানো বা লিখনসংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, পুনঃনিরীক্ষণের ফলে বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা ৩৮০ জন পরীক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া এ মাইনাস থেকে এ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন, বি থেকে এ গ্রেডে ১২ জন, বি থেকে এ মাইনাসে ১৫০ জন, সি থেকে এ গ্রেডে ১ জন, সি থেকে এ মাইনাসে ১ জন এবং সি থেকে বি গ্রেডে ৬৫ জন পরীক্ষার্থী রয়েছেন। পাশাপাশি ডি থেকে এ মাইনাসে ১ জন এবং ডি থেকে সি গ্রেডে ১৪ জন পরীক্ষার্থী উন্নীত হয়েছেন।

পুনঃনিরীক্ষণের পর সংশোধিত ফলাফল বোর্ড কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ: পরিবর্তন হলো ১৬৮৪ শিক্ষার্থীর ফলাফল

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশিত হয়েছে। পুনঃনিরীক্ষণের পর বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: আব্দুল মতিন জানিয়েছেন, শিক্ষার্থীদের আবেদন পাওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়েছে। এ সময় নম্বর গণনা, নম্বর ওঠানো বা লিখনসংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, পুনঃনিরীক্ষণের ফলে বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা ৩৮০ জন পরীক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া এ মাইনাস থেকে এ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন, বি থেকে এ গ্রেডে ১২ জন, বি থেকে এ মাইনাসে ১৫০ জন, সি থেকে এ গ্রেডে ১ জন, সি থেকে এ মাইনাসে ১ জন এবং সি থেকে বি গ্রেডে ৬৫ জন পরীক্ষার্থী রয়েছেন। পাশাপাশি ডি থেকে এ মাইনাসে ১ জন এবং ডি থেকে সি গ্রেডে ১৪ জন পরীক্ষার্থী উন্নীত হয়েছেন।

পুনঃনিরীক্ষণের পর সংশোধিত ফলাফল বোর্ড কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream