রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বন্ধু মাসুম চৌধুরীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লালবাগের বিসি দাস স্ট্রিটের ওই ভবনে অভিযান শুরু করে পুলিশ। দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশি শেষে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ভবনের নিচতলার একটি কক্ষের পাশের বারান্দার মাটি খুঁড়ে রনির মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্য, মাসুমের কাছে রনি তিন লাখ টাকা পাওনা ছিলেন। ওই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়ার পর মাসুম তাকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর রনিকে হত্যা করে মরদেহ মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আটক মাসুমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জান
মতামত