শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের কল্যাণে গঠিত তহবিলের বরাদ্দ তিন গুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের সুযোগ তৈরি এবং অপসাংবাদিকতা ঠেকাতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে ‘রফিক হেলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন এবং এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকরা যেন স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলভাবে পেশাগত কাজ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। সাংবাদিকদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলোও আরও শক্তিশালী করা হবে। এর অংশ হিসেবেই কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাংবাদিকতার ক্ষেত্রে দায়িত্বশীলতাও নিশ্চিত করা প্রয়োজন। অপসাংবাদিকতা রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালী। বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ‘রফিক হেলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন ক্লাসও অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাংবাদিকদের কল্যাণে গঠিত তহবিলের বরাদ্দ তিন গুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের সুযোগ তৈরি এবং অপসাংবাদিকতা ঠেকাতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে ‘রফিক হেলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন এবং এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকরা যেন স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলভাবে পেশাগত কাজ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। সাংবাদিকদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলোও আরও শক্তিশালী করা হবে। এর অংশ হিসেবেই কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাংবাদিকতার ক্ষেত্রে দায়িত্বশীলতাও নিশ্চিত করা প্রয়োজন। অপসাংবাদিকতা রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালী। বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ‘রফিক হেলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন ক্লাসও অনুষ্ঠিত হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream