শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কুয়েতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

কুয়েতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
ছবি: সংগৃহীত

কুয়েতে সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দেশটিতে থাকা বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ আহ্বান জানানো হয়।

দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশিদের সামরিক স্থাপনা এবং এসব স্থাপনার আশপাশের এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে কুয়েতের প্রচলিত আইন মেনে চলার পাশাপাশি দেশটির সরকারের দেওয়া নিরাপত্তা নির্দেশনাও যথাযথভাবে অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ছবি ও ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

জরুরি প্রয়োজনে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিরা দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। নম্বরগুলো হলো—+৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ এবং +৯৬৫ ৫০৮৯৫১৬১। এছাড়া [mission.kuwait@mofa.gov.bd](mailto:mission.kuwait@mofa.gov.bd) ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলতে হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কুয়েতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুয়েতে সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দেশটিতে থাকা বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ আহ্বান জানানো হয়।

দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশিদের সামরিক স্থাপনা এবং এসব স্থাপনার আশপাশের এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে কুয়েতের প্রচলিত আইন মেনে চলার পাশাপাশি দেশটির সরকারের দেওয়া নিরাপত্তা নির্দেশনাও যথাযথভাবে অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ছবি ও ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

জরুরি প্রয়োজনে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিরা দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। নম্বরগুলো হলো—+৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ এবং +৯৬৫ ৫০৮৯৫১৬১। এছাড়া [mission.kuwait@mofa.gov.bd](mailto:mission.kuwait@mofa.gov.bd) ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলতে হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream